বিশ্বকাপের আগে বরখাস্ত কানাডার কোচ

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, ১৮:৩৪আপডেট : ২৩ মে ২০২৪, ১৮:৩৪

কানাডাতে প্রথমবার বিশ্বকাপে তুলেছিলেন পুবুদু দসানায়েকে। অথচ নিজেই থাকতে পারলেন না বিশ্বমঞ্চে। আগামী ১ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১০ দিন আগে বরখাস্ত হলেন কানাডা কোচ।

দুই বছর দায়িত্বে ছিলেন দসানায়েকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নতুন নির্বাচিত কানাডা ভাইস প্রেসিডেন্ট গুরদীপ ক্লেয়ার বুধবার সকালে তাকে জানান, বৃহস্পতিবার সেন্ট কিটসে দলের প্রস্তুতি খেলার পর তার আর থাকার দরকার নেই।

ওই রিপোর্টে বলা হয়েছে, ‘দসানায়েকের সঙ্গে অসন্তুষ্টি প্রকাশ করে খেলোয়াড়রা একটি চিঠি দিয়েছে এবং স্কোয়াডের খেলোয়াড়রা তাদের নাম প্রকাশ করেনি। তাকে ছাঁটাই করার যথেষ্ট ক্ষেত্র ক্রিকেট কানাডার আছে বলে মনে করা হচ্ছে। এনিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড মিটিং হবে। যদিও তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। একই মিটিংয়ে নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে।’

২০২২ সালের জুলাই থেকে কানাডার সঙ্গে দ্বিতীয় মেয়াদে কাজ করছেন দসানায়েকে। তার আগে যুক্তরাষ্ট্র এবং দুইবার নেপালের কোচ ছিলেন। আইসিসি আমেরিকাস টি-টোয়েন্টি রিজিওনাল ফাইনালে তার কোচিংয়ে কানাডা বারমুডাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে ওঠে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি