হাসিলের টাকা কম দেওয়ায় লঙ্কাকাণ্ড, হামলা হলো পুলিশের ওপরও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ০৮:৪৫আপডেট : ১৬ জুন ২০২৪, ০৮:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার এসআই বাবুল আহমেদকে মারধর করে হাতকড়াসহ আটক করা জসিম নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার ভূইশ্বর গ্রামের জসিম নামের এক ব্যক্তি পাকশিমুল পশুর হাট থেকে একটি কেনেন। মহিষ কেনার পর প্রথা অনুযায়ী বাজারে হাসিল দিতে হয়। জসিম ওই বাজারে হাসিলের এক হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দিয়ে জোর করে চলে যাচ্ছিলেন। এ সময় এ নিয়ে বাজার কমিটির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জসিম তার নিজ গ্রাম ভূইশ্বরে আসেন। এ সময় তিনি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পাকশিমুল গ্রামের লোকজন দেখে দেখে মারধর করেন। এক পর্যায়ে ভূইশ্বর ও পাকশিমুলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে সরাইল থানার দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই বাবুল আহমেদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়া পরিয়ে সেখান থেকে আটক করে আনার চেষ্টা করেন। এ সময় তার লোকজন এসআই বাবুলের ওপর হামলা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা বাবুল আহমেদকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়। এসআই বাবুলের মাথায় তিন সেলাই লাগার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের