সাকিব-মুশফিক সঠিক সময়ে জ্বলে উঠবে: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৭:৪৯আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:৪৯

সাকিব-মুশফিক সঠিক সময়ে জ্বলে উঠবে: মাশরাফি বাংলাদের ক্রিকেট দলের সেরা দুজন খেলোয়াড় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে সাম্প্রতিক সময়ে খুব ভালো সময় যাচ্ছে না নির্ভরযোগ্য এই দুই খেলোয়াড়ের। তবে তা নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এই মুহূর্তে ভারতের হিমচাল প্রদেশের ধর্মাশলায় টিম বাংলাদেশ। মঙ্গলবার ধর্মশালা স্টেডিয়ামে অনুশীলনের পর সাকিব ও মুশফিক প্রসঙ্গে মাশরাফি বলেন, 'তাদের নিয়ে আমি মোটেও চিন্তিত না। ওরা (সাকিব, মুশফিক) জানে ওদের ভূমিকা কী। ক্রিকেট খেলাটাই এমন, আর টি-টোয়েন্টি তো আরও বেশি। শুধু কল্পনা করেন, এই অবস্থায় ওরা যদি ওদের সেরা ফর্মে থাকে আমাদের দল আনপ্লেয়েবল হয়ে যাবে। আমি জানি ওরা সঠিক সময়ে জ্বলে উঠবে। আমি এ নিয়ে খুব বেশি চিন্তিত না।'

ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে ওপরের দিকে ব্যাটিং করানো যায় কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, 'একটা দলে একজন যখন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান পারফর্ম করে তখন এই কথা উঠাটা খুবই স্বাভাবিক। যেটা আমি অনেক দিন ধরে দেখে আসছি যে। সবাই বলে, ওকে কেন ওপরে খেলাও না। আবার দেখেন মুশফিক-সাকিব ওরা কিন্তু বাংলাদেশ দলকে যথেষ্ট সার্ভিস দিয়ে এসেছে। আমরা একজনকে পেতে গিয়ে দুইজনকে হারাতে চাই না। আমরা রিয়াদকে নিয়ে যে পরিকল্পনা করেছিলাম, তা প্রায় সফল। শেষ দুটি সপ্তাহ টি-টোয়েন্টিতে আমাদের ভালো গেছে, এই সময়ে মাথা আরও বেশি ঠাণ্ডা রাখা উচিত। আমরা অবশ্যই চেষ্টা করবো রিয়াদকে যতটা সম্ভব ব্যাটিং করানোর। আবার তা আমাদের পরিকল্পনার ভেতরে থেকেই।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক