মুশফিক-মিরাজদের নিয়ে বাংলা টাইগার্সের ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৬:০৫আপডেট : ২৫ মে ২০২৪, ১৬:০৫

কিছুদিন আগে শুরু হয়েছে হাইপারফরম্যান্স দলের ক্যাম্প। এবার টেস্ট দল ও ওয়ানডে দলসহ জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে বাংলা টাইগার্সের কার্যক্রম। 

মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ ২১ ক্রিকেটারকে প্রস্তুতির জন্য ডেকেছে বিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। 

কাল রবিবার সকাল ৯টা থেকে মিরপুরে শুরু হবে এই ক্যাম্প। জাতীয় নির্বাচক প্যানেল অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এই তালিকা তৈরি করেছেন। মুশফিক-মিরাজের মতো জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছাড়াও আছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ভালো করা মাহিদুল ইসলাম অংকন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে চলবে এই ক্যাম্পের কার্যক্রম।

বাংলা টাইগার্স স্কোয়াড: সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম,  মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও আবু হায়দার রনি। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী