অস্ট্রেলিয়ার ওপেনার এখন ইতালির

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৪, ১৫:৪৪আপডেট : ২৮ মে ২০২৪, ১৬:০৯

এক সময় অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার হিসেবে পরিচিতি ছিল জো বার্নসের। এখন অবশ্য ব্রাত্য। মঙ্গলবার এই ক্রিকেটার জানালেন, ভাইয়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ইতালির হয়ে ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে বাছাই পর্বের লড়াই শুরু করতে যাচ্ছে ইতালি। ৩৪ বছর বয়সী বার্নসের মা ইতালিয়ান বংশোদ্ভুত। তাই মায়ের সূত্রেই ইতালির হয়ে তিনি খেলতে পারবেন। খেলার জন্য জার্সির পেছনে ৮৫ নম্বর বেছে নিয়েছেন। যা মূলত প্রয়াত ভাইয়ের প্রতি তার শ্রদ্ধার নিদর্শন। নম্বরটি তার অকাল প্রয়াত ভাইটির জন্মের বছরও। এই জার্সি নম্বর নিয়ে বার্নসের ভাই অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেট দলে খেলেছেন।

এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বার্নস। তার ভাই ডমিনিক গত ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছেন। আবেগঘন সেই পোস্টে ইতালির জার্সিসহ ছবি পোস্ট করে বার্নস লিখেছেন, ‘এটা শুধু নম্বর কিংবা শুধু জার্সি নয়। এটা সেই মানুষগুলোর জন্য, যাদের চিনি এবং ওপর থেকে গর্ব নিয়ে নিচে তাকিয়ে আছে।’   

অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট খেলা বার্নস ভাইয়ের মৃত্যুতে এখনও শোকাহত। প্রয়াত ভাইকে নিয়ে তার কথা, ‘আমার হৃদয়ের একটি অংশ সব সময় তার অভাববোধ করবে। তাই এটা নিশ্চিত, এই জার্সি আমাকে তার চেতনা বইয়ে নিতে এবং শক্তি জোগাবে।’  

৩৪ বছর বয়সী বার্নস গত মৌসুমে কুইন্সল্যান্ড থেকে বাদ পড়েছেন। ২০২৪-২৫ মৌসুমের চুক্তির তালিকাতেও জায়গা পাননি। এখন ইতালির হয়ে সাব রিজিওনাল কোয়ালিফায়ারে খেলবেন।   

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত অজিদের হয়ে খেলা বার্নসের আছে চারটি টেস্ট সেঞ্চুরি। গড় ৩৬.৯৭। তার সর্বশেষ টেস্টটি ছিল ২০২০ সালের শেষ দিকে ভারতের বিপক্ষে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম