বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের আগে নিরাপত্তা জোরদার নিউ ইয়র্কে

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪, ১৩:২২আপডেট : ৩০ মে ২০২৪, ১৩:৫২

বৈশ্বিক ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তার ওপর রাজনৈতিকভাবে বৈরী হওয়ায় আলাদা করে ঝুঁকিও থাকে স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচকে ঘিরে হুমকি থাকায় আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন, নিউ ইয়র্ক গভর্নর।

গর্ভনর ক্যাথি হুচুল প্ল্যাট ফর্ম এক্সে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকাল থেকে আমার দল দর্শকদের নিরাপত্তা রক্ষায় ফেডারেল ও স্থানীয় আইনরক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে।’ তিনি সেখানে অবশ্য উল্লেখ করেছেন, এই মুহূর্তে কোনও ধরনের বিশ্বাসযোগ্য হুমকির খবর তাদের কাছে নেই।

নিউ ইয়র্কের আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে পাকিস্তান-ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুন। আর সেটি অবস্থিত ম্যানহাটন থেকে ২৫ মাইল পূর্বে। এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে হাইপ্রোফাইল ম্যাচ ভারত-পাকিস্তানের।

টুর্নামেন্টকে ঘিরে বিশ্বাসযোগ্য কোনও হুমকি এই মুহূর্তে না থাকলেও আইসিসি জানিয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। তার মধ্যে নিউ ইয়র্কের ভেন্যুটিও অন্যতম। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘এই ইভেন্টে সবার সুরক্ষা ও নিরাপত্তা আমাদের প্রথম প্রাধান্য। সেটি নিশ্চিত করতে আমাদের ব্যাপক ও শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে। এখন ঝুঁকি কমাতে যে উপযুক্ত পরিকল্পনা রয়েছে তা নিশ্চিত করতে বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি আয়োজক দেশের সঙ্গেও আমরা নিবিড়ভাবে কাজ করছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম