পুরান তাণ্ডবে অস্ট্রেলিয়াকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৪, ১২:৪০আপডেট : ৩১ মে ২০২৪, ১২:৪০

শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে ২৫৭ রানের পাহাড় গড়ে তারা। লড়াই করলেও সেই রান তাড়া করতে পারেনি ৯ জনকে নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়া, হেরে গেছে ৩৫ রানে।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণ শক্তির দল নিয়ে এবার অস্ট্রেলিয়াকে শাসন করলো তারা। 

পোর্ট অব স্পেনে আগে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে ৩৮ রান তুলে ভাঙে উদ্বোধনী জুটি। শাই হোপ (১৪) ফিরে গেলে জনসন চার্লসকে একপ্রান্তে রেখে তাণ্ডব চালান পুরান। দশম ওভারে ৯০ রানের জুটি ভেঙে যায়। ২৫ বলে ৫ চার ও ৮ ছয়ে ৭৫ রান করেন পুরান।

কয়েক ওভার পর চার্লস থামেন ৩১ ওভারে ৪০ রান করে। ২৫ বলে চারটি করে চার-ছয়ে ৫২ রান করেন রভম্যান পাওয়েল। অধিনায়ক বিদায় নেওয়ার পর শেরফানে রাদারফোর্ড বিধ্বংসী ব্যাটিং করেন। ১৮ বলে চারটি করে চার ও ছয়ে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। 

৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ দুটি উইকেট নেন অ্যাডাম জাম্পা, রান দেন সর্বোচ্চ ৬২।

লক্ষ্যে নেমে ডেভিড ওয়ার্নার (১৫) ও অ্যাস্টন অ্যাগার (২৮) ভালো শুরু এনে দিতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৫৫ রান করেন জশ ইংলিস। নাথান এলিসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৯ রান। ৭ উইকেটে ২২২ রানে থামে অস্ট্রেলিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম