টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম ম্যাচে বোলিং করতে পারবেন না মার্শ

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৪, ১৬:৩৫আপডেট : ০১ জুন ২০২৪, ১৯:৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্বস্তির মধ্যে পড়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের জন্য অধিনায়ক মিচেল মার্শকে ফিট ঘোষণা করলেও বোলিংয়ের জন্য এখনও প্রস্তুত নন তিনি। অজিদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচে তার বোলিং করা হচ্ছে না।

আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে গত এপ্রিলে দেশে ফিরে যান মার্শ। ত্রিনিদাদে দুটি ওয়ার্ম ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন। কিন্তু মাঠে পুরোটা সময় ফিল্ডিং করতে পারেননি। এই অবস্থায় কবে নাগাদ বোলিং করতে পারবেন, সেটাও নিশ্চিত নয়।

অজিদের কোচ ম্যাকডোনাল্ড অবশ্য বলেছেন, ‘আসলে ওয়ার্ম ম্যাচগুলো ছিল তাকে দেখার জন্য। তার শরীর কী অবস্থায় আছে। সে বেশি ওভার ফিল্ডিং করেছে। আরও ভালোভাবে দৌড়াতেও সক্ষম। এখন ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারছে। মনে হচ্ছে, এখন সে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত। তবে প্রথম ম্যাচে সে বোলিং করতে পারছে না।’  

অ্যারন ফিঞ্চের অবসরের পর গত মাসে মার্শকে অধিনায়ক হিসেবে বেছে নেয় অস্ট্রেলিয়া। অজিদের বিশ্বকাপে প্রথম ম্যাচ ৬ জুন। বারবাডোসে তাদের প্রতিপক্ষ ওমান।

১৫ সদস্যের দলে মার্শের ফিটনেসই এখন ভাবনার বিষয়। তাছাড়া পুরো দল ফিট।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম