টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৪, ১৯:৩০আপডেট : ০১ জুন ২০২৪, ১৯:৩৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেশ কয়েক বছর ধরেই নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে সমানে সমানে লড়াই হচ্ছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সম্প্রতি বেশ কিছুটা ছন্দহীন তিনি, এই সুযোগে কিউই পেসার বেশ কিছুটা এগিয়ে গেছেন। কুড়ি ওভারের ক্রিকেটে ১২৩ ম্যাচে সাউদির উইকেট ১৫৭টি। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে সাকিবের উইকেট ১৪৬টি। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে দুই নম্বরে থাকলেও বিশ্বকাপের বোলিং পারফরম্যান্সে সবার উপরে বাঁহাতি এই স্পিনার। ৩৬ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে ধরাছোঁয়ার বাইরে সবকটি বিশ্বকাপ খেলা এই অলরাউন্ডার।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। এরপর একে একে মাঠে গড়িয়েছে আরও সাত আসর। দরজায় কড়া নাড়ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিটি আসরেই সাকিব খেলেছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে বল করে ১৮.৬৩ গড়ে তার শিকার ৪৭ উইকেট। খরচও করেছেন বেশ অল্প রান। মাত্র ৬.৭৮ ইকোনোমি রেটে বোলিং করেছেন। দুই নম্বরে আছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের এই ক্রিকেটারের সংগ্রহ ৩৪ ম্যাচে ৩৯ উইকেট। এই ক্রিকেটার বেশ আগেই অবসর নিয়েছেন। তালিকায় থাকা তার নিচের চার বোলার অবসরে গেছেন। ছয় নম্বরে থাকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৩২ উইকেট। অশ্বিনের পরেই আছেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ১৬ ইনিংসে বল করে ৩১ উইকেট শিকার করেছেন লঙ্কান দলপতি। খুব সহসাই যে সাকিবের রেকর্ড ভাঙছে না, সেটি নিশ্চিত করেই বলা যায়।

বিশ্বকাপের বোলিংয়ে শীর্ষে থাকলেও ব্যাটিংয়ে অবশ্য প্রথম পাঁচে সাকিব নেই। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি তার রান। ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৭৪২ রান করেছেন তিনি। এই রানে সাকিবের অবস্থান আট নম্বরে। 

বোলারদের মতো ব্যাটিংয়ে শীর্ষস্থানে আছেন এশিয়ার ক্রিকেটাররা। প্রথম ১০ ব্যাটারের মধ্যে পাঁচজনই এশিয়ার। ১ হাজার ১৪১ রান নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। দুই ও তিনে থাকা মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের সংগ্রহ ১ হাজার ১৬ এবং ৯৬৫ রান। 

এদিকে, আরও একটি রেকর্ডও সাকিবের দখলে। বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন এই অলরাউন্ডার। অবশ্য শুধু সাকিব নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মাও আছেন এই তালিকায়। রবিবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে রেকর্ড সর্বোচ্চ নয়টি আসরেই খেলতে যাচ্ছেন সাকিব–রোহিত। ম্যাচ খেলার বিচারে অবশ্য এগিয়ে আছেন রোহিত। বিশ্বকাপে তিনি সর্বাধিক ৩৯ ম্যাচে খেলেছেন। দুইয়ে থাকা সাকিব খেলেছেন ৩৬টি ম্যাচ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম