রান উৎসব আর যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ে পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ১০:১৩আপডেট : ০২ জুন ২০২৪, ১০:৫৬

ক্রিকেটে ঐতিহ্যগত যুক্তরাষ্ট্র-কানাডার প্রতিদ্বন্দ্বিতার আলাদা একটা ইতিহাস আছে। ১৮৭৭ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে মুখোমুখি হলেও তাদের আগে ১৮৪৪ সালে তিন দিনের ম্যাচ খেলেছিল তারা। সেবার কানাডা শেষ হাসি হসেছিল। ১৮০ বছর পর ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠলো সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীদের দিয়ে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র শেষ হাসি হাসলো ৭ উইকেটের দাপুটে এক জয়ে।

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারানো স্বাগতিক যুক্তরাষ্ট্র যে হেলা-ফেলার দল নয়, সেটা টুর্নামেন্ট ওপেনারেই বুঝিয়ে দিয়েছে। রান উৎসবের ম্যাচে তাদের সামনে লক্ষ্য ছিল ১৯৫ রানের। সেই লক্ষ্য ১৪ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জিতে নিয়েছে স্বাগতিক দল। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে রান তাড়ার রেকর্ড! 

প্রথম ম্যাচেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ধুন্ধুমার ব্যাটিংটা কেমন হওয়া উচিত তার উদাহরণ হয়ে থেকেছে এই ম্যাচ। শুরুতে যুক্তরাষ্ট্রকে ভালোভাবেই বেঁধে রাখে কানাডা। ৭ ওভারে স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে ৪৫ রান করতে পারে। সেই দলটাই গিয়ার বদলায় দুই ব্যাটার আন্ড্রিয়েস গুস ও অ্যারন জোন্সের কল্যাণে। ৫৮ বলে বিস্ফোরক ১৩১ রানের জুটি গড়েন তারা। তাদের রান রেট ছিল ১৪.২৯! গুস ৪৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ রানে ফিরলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জোন্স। বিস্ফোরক ব্যাটিংয়ে ২২ বলে ফিফটির দেখা পান তিনি। যা যুক্তরাষ্ট্রের কারও দ্রুততম ফিফটির রেকর্ড। শুধু কি তাই? ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় অপরাজিত থেকেছেন। এক ইনিংসে যুক্তরাষ্ট্রের কারও সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এখন তার-ই। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। 

কানাডার হয়ে একটি করে উইকেট নেন নিখিল দাত্তা, ডিলন হেইলিগার ও কালিম সানা। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন নিখিল। মাত্র ২.৪ ওভার বল করে ৪১ রান দিয়েছেন তিনি।  

শুরুতে টস হেরে ব্যাট করা কানাডাও কম ছিল না। ৫ উইকেটে করেছে ১৯৪ রান। নবনীত ধালিওয়ালের ৪৪ বলে খেলা ৬১ ও নিকোলাস কার্টনের ৩১ বলে খেলা ৫১ রানের ইনিংসই ছিল মূল হাইলাইটস। ধালিওয়ালের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। কার্টনের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। তাছাড়া ১৬ বলে ৩২ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলেছেন শ্রেয়াস মোভা। 

যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে উইকেট নেন আলী খান, হারমীত সিং ও কোরে অ্যান্ডারসন। 

/এফআইআর/     
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী