টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে হজে রাজকীয় অতিথি হবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ১৮:১৩আপডেট : ০২ জুন ২০২৪, ১৮:১৭

পাকিস্তানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন। বৈশ্বিক ক্রিকেট ইভেন্টে পাকিস্তান ক্রিকেট দলকে জানিয়েছেন শুভকামনা।

নাওয়াফ বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের প্রতি আমার বার্তা, আল্লাহ চাইলে আপনারা এই টুর্নামেন্ট জিতবেন। পাকিস্তানি জনগণ বিশ্বকাপে দলের সাফল্য উদযাপন করবেন।’

সৌদি রাষ্ট্রদূত আরও বলেছেন, ‘আমি পাকিস্তানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর পাকিস্তান দল আগামী বছর হজে রাজকীয় অতিথি হবে।’

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তান গত আসরে ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়। আগামী আসরে তাদের মিশন শুরু হবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তারপর ৯, ১১ ও ১৬ জুন তারা খেলবে ভারত, কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী