সুপার ওভার রোমাঞ্চ বয়স বাড়িয়ে দিয়েছে ভিসার!

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৪, ১৫:১৬আপডেট : ০৩ জুন ২০২৪, ১৫:৪৪

লো স্কোরিং ম্যাচে নামিবিয়ার অবস্থানটা ছিল সুবিধাজনক। কিন্তু দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলাতে ম্যাচে ফিরে আসার সুযোগ পায় ওমান। শেষ পর্যন্ত সুপার ওভারে অলরাউন্ডার ডেভিড ভিসার বীরত্বে অসাধারণ এক জয়ে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে।

স্বাভাবিকভাবেই ব্যাটে-বলে তার যে নৈপুণ্য, সেটা ছিল শক্তি ক্ষয় করে দেওয়ার মতোন। ম্যাচের পর সেটা লুকাননি নামিবিয়ান অলরাউন্ডার। ম্যাচের পর ডেভিড ভিসা বলেছেন, ‘মনে হচ্ছে আজ রাতে বয়সটা কয়েক বছর বেড়ে গেছে। যদিও খেলার জন্য খুব বেশি বয়স হয়তো আমার কাছে নেই (হাসি)। মানসিকভাবে ভীষণ ক্লান্তিকর। জানতাম সুপার ওভারে কিছু হিট করতে পারলে... তার পর বল হাতে নৈপুণ্য দেখানো।

৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার পিচ নিয়েও কথা বলেছেন। বার্বাডোসের কেনসিংটন ওভালের পিচ নিয়ে তার কথা, ‘পিচটা কঠিন ছিল। যেভাবে ভেবেছিলাম তেমন নয়। তবে আমরা মানিয়ে নিতে পেরেছি। এটা অসম। ফলে এখানে খেলা কঠিন।  এখানে অবশ্যই সুযোগ কাজে লাগাতে হলে কিছুটা সময় মানিয়ে নিতে হবে।’

অথচ যেভাবে নামিবিয়া বল করেছিল তাতে লো স্কোরে গুটিয়ে যায় ওমান। তাদের ১০৯ রানেই থামিয়ে দিয়েছিল। তার পর নড়বড়ে পরিস্থিতির জন্ম দিয়ে নিজেরাই ওমানকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে। যে কারণে ম্যাচটা টাই হয়েছে নির্ধারিত ২০ ওভারের খেলায়। সেটা হয়েছে ভিসার দৃঢ়তাতেই। তার পর সুপার ওভারে নামিবিয়ার জয়ের নায়কও ছিলেন ডেভিড ভিসা। তার ব্যাটেই ৬ বলে আসে ২১ রান। জবাবে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেট হারিয়ে ওমান করতে পারে মাত্র ১০ রান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের