যাত্রাপথে বাধার মুখে অস্ট্রেলিয়ার তিন তারকা

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৪, ১৭:৪৫আপডেট : ০৩ জুন ২০২৪, ১৯:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপদ যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে তারা ৯ জনকে নিয়ে। এবার জানা গেলো, বার্বাডোসে স্কোয়াডে যোগ দেওয়ার পথে ভ্রমণের সময় বাধাবিঘ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়।

ক্রিকেট ডটকম এইউ এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রাপথে বড় বাধার সম্মুখীন হয়েছেন তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

আইপিএল ফাইনাল খেলে কামিন্স অস্ট্রেলিয়ায় ফিরে যান। ৪৮ ঘণ্টার মতো দেশে থেকে বার্বাডোসের উদ্দেশে রওনা হন তিনি। দুই দিনের যাত্রা শেষে ফ্লাইট থেকে নেমে এই পেসার আবিষ্কার করেন, তার লাগেজ হারিয়ে গেছে!

এদিকে স্টার্ক ও ম্যাক্সওয়েলের ফ্লাইট বিলম্বিত ছিল। এ কারণে লস অ্যাঞ্জেলস ও মায়ামিতে রাত কাটাতে হয়েছে তাদের। এর আগে অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও সমস্যার মুখে পড়েন। ওয়ার্ম আপ ম্যাচের আগে ত্রিনিদাদে পৌঁছায়নি তার ক্রিকেট কিট ব্যাগ!

এত সমস্যার মধ্যেও অস্ট্রেলিয়ার লক্ষ্য কিন্তু মাঠেই। আগামী ৬ জুন তাদের প্রতিপক্ষ ওমান। উইন্ডওয়ার্ড ক্রিকেট ক্লাবের মাঠে ঐচ্ছিক ট্রেনিং সেশনে ঘাম ঝরান অ্যাস্টন অ্যাগার ও তার চার সতীর্থ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম