টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ, নিশ্চিত করলেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৪, ২৩:২৩আপডেট : ০৪ জুন ২০২৪, ০০:০৬

খবরটা নতুন নয়। তবে রাহুল দ্রাবিড় এবার নিজেই নিশ্চিত করলেন, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপই তার শেষ টুর্নামেন্ট। দ্রাবিড়কে প্রশ্ন করা হয়, চলমান বিশ্বকাপ তার জন্য ‘বিশেষ’ কিছু কি না। তারই জবাবে তিনি এই কথা জানান।

এর আগে ভারতের সাবেক ব্যাটার জানিয়ে দেন, বিসিসিআইর প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জাতীয় দলের কোচের পদে আবেদন করবেন না।

নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ সামনে রেখে দ্রাবিড় বলেছেন, ‘আমার দায়িত্ব থাকাকালে এটাই হতে যাচ্ছে শেষ টুর্নামেন্ট। হ্যাঁ, ভেবেচিন্তে দেখলাম, দুর্ভাগ্যবশত, যে সূচি এবং আমার জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয়নি আবার আবেদন করতে পারবো। তাই অবশ্যই এটাই আমার শেষ টুর্নামেন্ট। কিন্তু বলতে হচ্ছে, (টুর্নামেন্টের গুরুত্ব) আমার কাছে আলাদা নয়।’

দ্রাবিড় বলেন, ‘আমি দায়িত্ব পালন করেছি ভালোবাসা নিয়ে। ভারতের কোচিং আমি সত্যিই উপভোগ করেছি। আমার মতে এই দায়িত্ব পালন করা সত্যিই বিশেষ। এই দলের দারুণ সব ছেলেদের সঙ্গে কাজ করতে পারা অসাধারণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম