কোহলি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক: স্মিথ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:৫৪

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে বুধবার থেকে। নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বিশ্বমঞ্চে নামার আগে ভারত বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ খেললেও তাদের তারকা ব্যাটার বিরাট কোহলি ছিলেন না। মঙ্গলবার নেটে অনুশীলন করেছেন একাগ্রচিত্তে। ডানহাতি ব্যাটার এই টুর্নামেন্ট শেষে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে থাকবেন, মনেপ্রাণে বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

কোহলি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও রেকর্ড রান করেছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানের তালিকায় এক নম্বরে তিনি। এবারও তার ব্যাটে রানের ফোয়ারা থাকবে মনে করেন স্মিথ।

চলতি বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। কোহলিকে শীর্ষে দেখার পেছনে তার যুক্তি, সদ্য শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে ৭৪১ রান করে শীর্ষ ব্যাটারের পুরস্কার পেয়েছেন ডানহাতি ব্যাটার। এই দুর্দান্ত ফর্ম বিশ্বকাপেও বজায় থাকবে মনে করেন স্মিথ।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘এই টুর্নামেন্টে আমার শীর্ষ রান সংগ্রাহক হতে যাচ্ছে বিরাট কোহলি। আইপিএলে দারুণ খেলে অংশ নিচ্ছে সে। দারুণ ফর্ম নিয়ে আসছে সে। আমি মনে করি সে হতে যাচ্ছে শীর্ষ রান সংগ্রাহক।’

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও কোহলির পক্ষে রায় দিলেন। তবে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার প্রতিদ্বন্দ্বিতা করবেন মনে করেন তিনি, ‘আমার মতে শীর্ষ রান সংগ্রাহক হবে বিরাট কোহলি কিংবা জস বাটলার।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ২৭ ম্যাচ কেলে ১১৪১ রান করেছেন। ভারতীয় ব্যাটারের গড় ৮১.৫০ এবং ১৪ ফিফটি রয়েছে। স্ট্রাইক রেট ১৩১ এর বেশি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম