ভারতের লোকসভা নির্বাচনে দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বাজিমাত

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৪, ২২:০১আপডেট : ০৪ জুন ২০২৪, ২২:০১

ভারতের জার্সিতে দুজনই জিতেছেন বিশ্বকাপ। একজন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন ১৯৮৩ সালে। আরেকজন নিয়েছেন দুটি বিশ্বকাপ ট্রফি, ২০০৭ সালে টি-টোয়েন্টিতে ও ২০১১ সালে ওয়ানডেতে। বলা হচ্ছে সাবেক দুই অলরাউন্ডার কীর্তি আজাদ ও ইউসুফ পাঠানের কথা। ভারতের লোকসভা নির্বাচনে দুজনই বাজিমাত করেছেন।

রাজনীতিতে পুরানো কীর্তি। ১৯৯৯ সালে বিহারের দ্বারভাঙ্গা হতে লোকসভা নির্বাচন দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু। বিজেপির প্রার্থী হয়ে একই আসন থেকে ২০১৪ সালে সংসদে গিয়েছিলেন তিনি। কিন্তু পরে দলটির তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির তীব্র সমালোচনা করে নিষিদ্ধ হন। তারপর যোগ দেন কংগ্রেসে। সেখান থেকে ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়ে তিন বছর পর নির্বাচনে জিতে আবার সংসদে ফিরে এলেন কীর্তি। তার প্রতিপক্ষ ছিলেন বিজেপির দাপুটে নেতা ও বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে এবার কীর্তি তার শক্ত প্রতিপক্ষকে ১ লাখ ৩৭ হাজার ৯৮১ ভোটে হারিয়েছেন।

আরেক সাবেক ক্রিকেটার ইউসুফ বহররমপুর আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজনীতির ময়দানে প্রথম নির্বাচনেই বিজয়ীর বেশে সাবেক এই অলরাউন্ডার। ৮০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন আরেক বিদায়ী সাংসদ অধীর চৌধুরীকে।

আসলে বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাদের প্রার্থী করে পাশার দান চালেন মমতা। সিদ্ধান্তটা যে সঠিক ছিল, তার প্রমাণ পাওয়া গেলো ভোটের ফল প্রকাশের পরই।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম