দ্রাবিড়কে কোচ থাকতে অনুরোধ করেছিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৪, ১১:৫৯আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় অধ্যায় শেষ হয়ে যাবে। আয়ারল্যান্ড ম্যাচের আগে বুধবার নিজের মুখেই সে কথা জানিয়েছেন তিনি। তার পরেও দ্রাবিড়কে মানাতে ব্যর্থ চেষ্টা করেছেন অধিনায়ক রোহিত শর্মা। 

দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুুক্তিটা এই মাসেই শেষ হয়ে যাবে। তাকে রোল মডেল আখ্যা দিয়ে ভারতের অধিনায়ক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, 'তার সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।'

শুধু কোচ হিসেবে দ্রাবিড়ের অধীনে নয়, তার সতীর্থ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে রোহিতের। পুরোনো সম্পর্কের সূত্র ধরেই দ্রাবিড়কে কোচ  থাকতে  অনুরোধ করেছিলেন তিনি। রোহিতের কথায়, ' আমি তাকে থেকে যেতে অনুরোধ করেছিলাম। কিন্তু তার তো আরও কিছু বিষয়ও দেখভাল করতে হবে।'

দ্রাবিড়ের প্রশংসা করে রোহিত বলেছেন, 'আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কাটানো সময় খুব উপভোগ করেছি। আমার ধারণা, বাকিরাও একই কথা বলবে। তার সঙ্গে কাজ করাটা ছিল দারুণ ব্যাপার।'

দ্রাবিড় কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও ২০১৩ সালের পর ভারতকে আন্তর্জাতিক বড় কোনো শিরোপা জেতাতে পারেননি। তার পরেও দ্রাবিড়কে নিয়ে রোহিতের মূল্যায়ন, 'আমাদের কাছে সে বড় রোল মডেল।' 

ভারতের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজই। বুধবার রাত সাড়ে ৮টায় তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম