পাকিস্তানকে হারিয়ে দিলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৩:০১আপডেট : ০৭ জুন ২০২৪, ১৩:০১

পাকিস্তানকে দুঃস্বপ্ন দেখালেন মুম্বাইয়ের ওরাকল ইঞ্জিনিয়ার

টি-টোয়েন্টি হোক আর ওয়ানডেই, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেলো পাকিস্তান। বাবর আজমের পাকিস্তানকে চমকে দিতে সুপার ওভারে বল হাতে নেন সৌরভ নেত্রাভালকার, তার আরও দুটি বিশেষ পরিচয় আছে- তার জন্ম ভারতের মুম্বাইয়ে এবং তিনি একজন ইঞ্জিনিয়ার। ডালাসে এক ওভার এলিমিনেটরে ১৮ রান আটকে দিয়ে আমেরিকান ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য এনে দেন তিনি। মাথা ঠাণ্ডা রেখে মাত্র ১৩ রান দিয়ে বিখ্যাত জয় এনে দেন সৌরভ।

জুনিয়র ক্রিকেটার হিসেবে ভারতের জার্সি পরেছিলেন সৌরভ। এই ভারতীয়র কাছেই বিস্ময়কর হার মানলো পাকিস্তান।

১৯৯১ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে জন্ম হয় সৌরভের। ২০১০ বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন তিনি। কিন্তু তার প্রতিভাকে দেশের ক্রিকেটে ব্যবহারের প্রয়োজন মনে করেনি ক্রিকেটবিজ্ঞরা। বর্তমান সিনিয়র ভারতীয় তারকা লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, হার্শাল প্যাটেল, জয়দেব উনারকাট ও সন্দীপ শর্মার সতীর্থও ছিলেন তিনি রঞ্জি ট্রফিতে। বাঁহাতি পেসার পেস আর বাউন্স দিয়ে পাকিস্তানকে কাঁপিয়ে এবার নিশ্চয় নজর কাড়লেন। 

ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেট ২০১৫ সালে আমেরিকায় পা রাখেন। তার ৯ বছর পর বহুল আকাঙ্ক্ষিত খেলায় ক্যারিয়ার শুরু।

শুধু প্রতিভাবান ক্রিকেটারই নন সৌরভ। একজন বুদ্ধিদ্বীপ্ত ইঞ্জিনিয়ারও। ওরাকলে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পেশাদার ক্যারিয়ার তার। প্রতিষ্ঠানটির হয়ে কোডিং করা তার কাজ হলেও ভালোবাসার জায়গাটা ক্রিকেট। আর দুটো জটিল কাজই সামলে নিচ্ছেন তিনি। 

আরেকটি ব্যাপার না বললেই নয়। ২০১০ সালের জুনিয়র বিশ্বকাপে তরুণ বাবরই ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছিল। নিশ্চয় ওই হার হজম করা কঠিন ছিল সৌরভের জন্যও। ঠিক ১৪ বছর পর সেই হারের শোধ নিলেন সৌরভ, তবে সেটা যুক্তরাষ্ট্রের জার্সিতে। দুর্দান্ত সুপার ওভারে বাবরের পাকিস্তানকে বেদনায় সিক্ত করলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান