সাকিবের অবসরে যাওয়া উচিত: শেবাগ

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, ১৬:২৪আপডেট : ১১ জুন ২০২৪, ১৬:৪৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে নৈপুণ্যের পর সাকিব আল হাসানের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। তার কথা, বর্তমান টি-টোয়েন্টি পরিসংখ্যানের কথা ভেবে সাকিবের লজ্জা পাওয়া উচিত। বামহাতি অলরাউন্ডারকে অবসরেও যেতে বলেছেন তিনি।

এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে মনে রাখার মতো কিছু করতে পারেননি সাকিব। বল হাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভারে ৩০ রান দিয়ে ব্যাট হাতে মাত্র ৮ রান করেছেন। প্রোটিয়াদের বিপক্ষে পারফরম্যান্সও ভালো ছিল না। এক ওভারে ৬ রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন। ব্যাট হাতে আউট হয়েছেন মাত্র ৩ রানে। তাও আবার যেভাবে আউট হয়েছেন, সেই ধরনটা তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের জন্য ছিল দৃষ্টিকটু। আইনরিখ নর্কিয়ার বলে পুল করতে গিয়ে টপ এজে ক্যাচ আউট হয়েছেন। যার চাপটা গিয়ে পড়ে বাকিদের ওপর। ম্যাচটা চার রানে হেরে যাওয়ার পর বিলাসী শট খেলায় সাকিবের সমালোচনা করেছেন শেবাগ। যখন নাকি টিকে থাকাই হতো মূল মন্ত্র। ক্রিকবাজ শোতে শেবাগ বলেছেন, ‘আমার গত বিশ্বকাপেই মনে হয়েছে, টি-টোয়েন্টি দলে সাকিবকে রাখা উচিত নয়। আমার মতে, সে তার সময়টা পার করে ফেলেছে। হতে পারে অভিজ্ঞতার জন্য তাকে দলে নেওয়া হয়েছে। কিন্তু মাঠে সেই অভিজ্ঞতার ছাপটা ছিল না। তার আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। উইকেটে কিছুটা সময় কাটানো দরকার ছিল।’

এ সময় বাংলাদেশি খেলোয়াড় বলে কটাক্ষও করতে শোনা যায় তার গলায়, ‘সে তো ম্যাথু হেইডেন কিংবা গিলক্রিস্ট নয় যে শর্ট বলে ব্যাট ঘুরিয়ে দিতে পারবে। এটা মনে রাখা উচিত ছিল সে বাংলাদেশি খেলোয়াড়। নিজের দক্ষতা অনুসারেই খেলা উচিত ছিল। হুক আর পুল তার শট নয়। নিজের স্বভাবজাত শট খেলা উচিত ছিল এবং উইকেটে থাকা উচিত ছিল।’  

২০২২ সালের আসরেও আহামরি ছিল না সাকিবের পারফরম্যান্স। ৫ ইনিংসে মাত্র ৪৪ রান করতে পেরেছেন। স্ট্রাইক রেটও ছিল ৯৫.৬৫। শেবাগের মতে, সাকিবের এটা অনুধাবন করা উচিত যে তার সময় শেষ হয়ে এসেছে এবং এই ফরম্যাট থেকে অবসরে যাওয়া উচিত, ‘সাকিব খুবই অভিজ্ঞ, আবার অধিনায়কও ছিল। কিন্তু পরিসংখ্যান এমন! সাবিকের লজ্জা পাওয়া উচিত এবং এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম