‘অধিনায়ক দেখে এমন নয় যে প্রতিদিনই ভালো খেলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১১:৪৭আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:৪৭

প্রতিটি দলের অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। নিজের দায়িত্ব ঠিক-ঠাকভাবে পালন করার মাধ্যমে দলকে অনুপ্রাণিত করেন একজন অধিনায়ক। কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার কোনওটাতেই প্রভাব রাখতে পারেননি তিনি। অধিনায়ক পারফর্ম করতে ব্যর্থ হওয়াতে দলও ভুগছে নিয়মিত। যদিও শান্ত মনে করেন, অধিনায়ক হলেই প্রতিদিন ভালো খেলতে হবে, ব্যাপারটা এমন নয়! 

এবারের বিশ্বকাপে দুই ম্যাচ মিলে ৫৮.৩৩ স্ট্রাইকরেট ও ১০.৫ গড়ে শান্ত ২১ রান করেছেন। তার আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। নিউইয়র্কের বধ্যভূমিতে ১১৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যখন সংগ্রাম করছিল, সেসময় পুল করতে গিয়ে উইকেট বিলিয়েছেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। 

বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘অবশ্যই আমার ব্যাটিং ভালো হয়নি, রান করতে হবে। তবে বাড়তি চাপ অনুভব করছি না। ভালো শুরু পেলে চেষ্টা করবো লম্বা করার। অধিনায়ক দেখে এমন নয় যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এমনও অনুভব করছি না। তবে ব্যাটার হিসেবে দায়িত্ব আছে যে কতটা অবদান রাখতে পারি। আশা করি, সামনে ভালো কিছু হবে।’

শান্ত মনে করেন, এক ম্যাচে দলের সব ব্যাটার রান পাবে না। দুই/একজন যারা রান পাবে তাদেরই উচিত দলকে টেনে নেওয়া, ‘দুই-তিনজন ভালো ব্যাটিং করেছে। লিটন, হৃদয়, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই ভালো টাচে আছে। টি-টোয়েন্টিতে যেদিন যে খেলবে, তার শেষ করে আসাটা গুরুত্বপূর্ণ। কখনও আশা করি না, সাত ব্যাটার ভালো খেলবে। যে সেট হচ্ছে সে যেন ম্যাচ শেষ করে আসে। অবশ্যই ওপর থেকে শেষ করে আসতে পারলে ভালো।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হ্যাটট্রিক ছক্কা মেরেছেন হৃদয়। তার টানা তিন ছক্কাতেই বাংলাদেশের জয়টা সহজ হয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও দারুণ ইনিংস খেলেছেন তিনি। অন্য অনেকে ব্যর্থ হলেও নিজের আউটকেই হারের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। হৃদয়ের ইনিংস নিয়ে শান্ত বলেছেন, ‘সে উপলব্ধি করেছে, তার খেলা শেষ করে আসা দরকার ছিল। সে যে উপলব্ধি করেছে, এটা আমাদের দলের জন্য ভালো। বাকি খেলোয়াড়দের জন্যও ভালো যে তারা ভাবছে, সেট হয়ে গেলে ম্যাচ শেষ করে আসতে হবে।’
 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের