কুক, ডমিঙ্গোর অভিজ্ঞতায় বাংলাদেশকে ঘায়েল করার কৌশল ডাচদের

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, ১৫:৪৭আপডেট : ১৩ জুন ২০২৪, ১৫:৪৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডি- এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ সেন্ট ভিনসেন্টে মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস। কারণ যে দলই জিতবে সুপার এইটে যাওয়ার পথে এগিয়ে থাকবে। দুই দল একটি করে ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে সর্বশেষ হার দেখেছে। এই ডাচরা আবার একদিক দিয়ে এগিয়ে। তাদের কোচিং প্যানেলে এমন দুজন রয়েছেন, যারা অতীতে বাংলাদেশের কোচ থেকেছেন। একজন হলেন রায়ান কুক, আরেকজন রাসেল ডোমিঙ্গো। 

ডোমিঙ্গো গত বছরও হেড কোচ ছিলেন বাংলাদেশ দলের। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ভেতরের খবর খুব ভালো করেই জানা আছে তার। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের পারফর্মারদের অন্যতম পেসার লোগান ফন বিকের আশা, দুই কোচের এই বাংলাদেশ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে ডাচ দল, ‘আমার মনে হয় এটা অনেক বড় একটা সুবিধা। রাসেল এবং রায়ান দুজনেই তাদের খেলোয়াড় সম্পর্কে ভালো করে জানে। যেহেতু দলটিতে অনেক দিন কোচ হিসেবে ছিলেন। তাই নিঃসন্দেহে আমরাদের ব্যাক পকেটে সেসব অভিজ্ঞতার বিষয়গুলো থাকবে।’

ফন বিক এই আসরে ডাচদের হয়ে আলো ছড়াচ্ছেন। বল হাতে ৫ উইকেট নিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষেও ব্যাট হাতে করেছেন ২৩ রান। এই পেসার আরও জানিয়েছেন, টিম মিটিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের দুর্বলতা নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন তারা। যেগুলো তারা ম্যাচ ডে-তে ব্যবহার করার চেষ্টা করবেন, ‘গত কয়েকদিন আমরা বেশ কিছু মিটিং করেছি। সেখানে প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্পর্কে গভীর বিশ্লেষণ হয়েছে। কীভাবে তাদের আউট করতে পারি, কোন খেলোয়াড়কে মেরে খেলতে পারি। তাই এটাকে আমরা একটা অ্যাডভান্টেজ অবশ্যই বলবো। যার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করা হবে।’

/এফআইআর/   
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান