বোলারদের কৃতিত্ব দিলেন ম্যাচসেরা সাকিব

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪, ০০:৩১আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:১৭

গত কয়েক ম্যাচ ধরে টপ অর্ডার নিয়ে বাংলাদেশের কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। সেটা আপাতত দূর হয়ে গেলো নেদারল্যান্ডসের বিপক্ষে তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসানের ব্যাটে। তানজিদ ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন। তবে চতুর্থ ওভারে ক্রিজে নেমে সাকিব ইনিংস শেষ করে আসেন। ৪৬ বলে ৯ চারে ৬৪ রান করেন তিনি। প্রথম দুই ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হওয়া সাকিব নেদারল্যান্ডসকে ১৬০ রানের লক্ষ্য দিতে অনন্য অবদান রাখেন। কিন্তু ২৫ রানের জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন বাঁহাতি অলরাউন্ডার।

ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে সাকিব বললেন, ‘টপে থাকা চার ব্যাটারের কাউকে পুরো ইনিংস জুড়ে ব্যাটিং করা ছিল ছিল গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে যেভাবে অবদান রাখলাম, তাতে আমি খুশি। ইনিংসের  শুরুতে উইকেট সহজ ছিল না। আমরা আমাদের স্নায়ু ধরে রেখে সন্তোষজনক সংগ্রহ করলাম। আমি বলবো না এই সংগ্রহ জেতার মতো। তবে এটা চ্যালেঞ্জিং সংগ্রহ ছিল।’

ডেথ ওভারে মোস্তাফিজুর রহমানের মিতব্যয়ী বোলিং এবং ১৫তম ওভারে রিশাদ হোসেনের ব্রেকথ্রু বাংলাদেশকে ম্যাচে ফেরায়। অথচ শেষ ৩৬ বলে ৭ উইকেট হাতে রেখে নেদারল্যান্ডসের দরকার ছিল ৫৬ রান।

রিশাদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। মোস্তাফিজ সমান সংখ্যক ওভারে মাত্র ১২ রান দিয়ে পান এক উইকেট, ১৭টি বল ডট দেন। তাসকিন দুই উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলার। ১৩ ডট দিয়ে ৩০ রান দেন তিনি।

সাকিব বললেন, ‘বোলাররা দারুণ বোলিং করেছে, বিশেষ করে ফিজ ও রিশাদ। এই দুই বোলার নেদারল্যান্ডসের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে। গত চার-পাঁচ বছরে যেখানে খুব কম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, সেখানে বুঝতে পারিনি, ভালো সংগ্রহ কোনটা। সেজন্য আমরা আমাদের উইকেট হাতে রেখে খেলেছি। ১৪-১৫তম ওভারে কোথায় থাকতে পারি, সেটা দেখতে চেয়েছিলাম। তারপর বুঝলাম কতদূর আগাতে পারি। বিশ্বকাপ ম্যাচে প্রায় ১৬০ রান বেশ ভালো এবং প্রমাণিত। তারাও মোমেন্টাম পেয়েছিলা, ১২তম ওভারে, যখন তাদের স্কোর তিন উইকেটে ৮০ বা ৯০ ছিল। এই উইকেটে এক ওভারে ১০ রান, বাতাস একদিকে, তাদের আটকে দেওয়া সহজ ছিল না আমাদের জন্য। সব বোলারদের কৃতিত্ব দিতে হয়, তারা স্নায়ু ধরে রেখে যেভাবে বল করেছে।’

ঘাড়ে নেক ব্রেস পরে অনুশীলন করা নিয়ে সাকিব বললেন, ‘আমি অন্য কিছু অনুশীলন করছিলাম।’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘ছেলেরা গুরুত্বপূর্ণ একটি ম্যাচে তাদের আসল চেহারা দেখালো। সাকিব শান্ত ছিলেন, আমরা জানি তিনি কত ভালো খেলোয়াড়। তার জন্য ভালো লাগছে।’

দলের সংগ্রহ নিয়ে তিনি বলেন, ‘আমরা জানতাম না কন্ডিশন কেমন আচরণ করবে এবং কোন স্কোর ডিফেন্ড করার মতো। শেষ দিকে ব্যাটার ও বোলাররা ভালো করেছে। পিচ ঠিক ছিল। শুরুর দিকে অসম বাউন্স ছিল কিন্তু ব্যাট করার জন্য উপযুক্ত ছিল। কন্ডিশনও দারুণ। ফিজ তো দুর্দান্ত, সে তার অভিজ্ঞতা ও দক্ষতা দেখিয়েছে। সব বোলারদের মতো রিশাদও দারুণ করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম