ক্ষমা চাইলেন ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৪, ১৮:০৬আপডেট : ১৬ জুন ২০২৪, ১৮:০৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা। গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছে। দেশের মানুষদের প্রত্যাশা পূরণ করতে না পারায় তাদের কাছে ক্ষমা চেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

কাল সকাল সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি। ম্যাথুজ মূলত ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন। তার কথা, ‘ভীষণ দুঃখিত যে দল হিসেবে এবং জাতি হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। দল হিসেবে যেমনটা চেয়েছি, সেটা পূরণ করতে পারিনি।’

দুটি ম্যাচে ব্যাটার ব্যর্থতার কথা উল্লেখ করে ম্যাথুজ বলেছেন, ‘যে দুটি ম্যাচ খেলেছি, তাতে ব্যাটাররা ব্যর্থ হয়েছে। তবে বোলার ও ফিল্ডাররা দুর্দান্ত করেছে। এমনকি লো স্কোরের পরেও। দুটি ম্যাচেই তারা লড়াই করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জয় নিশ্চিত করতে পারিনি।’

দুটি ম্যাচে পরাজয়ের পাশাপাশি একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কার। এখন শেষটা অন্তত জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তারা। ম্যাথুজের আশা, ‘এই ধরনের টুর্নামেন্টে একটি ম্যাচ হারলেই অগ্রসর হওয়া কঠিন হয়ে যায়। দুটি ম্যাচ হারের পর আমাদের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে শেষ হয়ে যায়। তার ওপর একটি ম্যাচ নেপালের বিপক্ষে বৃষ্টিতে ভেসেছে। এখন একটি ম্যাচ হাতে আছে। আমরা আশা করি, তাতে অন্তত ভালো খেলে জয় আদায় করে নেওয়া।’

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম