ডাচদের পঞ্চম উইকেটের পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ১৭:০৯আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৮:৪৯

ডাচদের পঞ্চম উইকেটের পতন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। ১৮ ওভারে ডাচদের সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান। ম্যাচ জিততে ১২ বলে ৩৩ রান প্রয়োজন ডাচদের।
দলীয় ২১ রানের মাথায় ব্যারেসিকে (৯) ফেরান আল আমিন। ব্যারেসি সাব্বিরের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরন। ৮.১ ওভারে মাইবার্গকে (২৯) বোল্ড করেন মাহমুদউল্লাহ । এরপরে বেন কুপার ও পিটার ব্যারন ৩.১ ওভারে ২৪ রানের জুটি গড়েন। ১১.২ ওভারে আঘাত হানেন সাকিব আল হাসান। বেন কুপারকে (২০) বোল্ড করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপরই হাল ধরেছেন পিটার ব্যারন ও টম কুপার।

এর আগে নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় টাইগাররা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে অন্যান্য ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত তার ৫৮ বলে অপরাজিত ৮৩ রানের ঝড়ো ইনিংসে ১৫৩ রানের পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ।

বুধবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ডাচ অধিনায়ক পিটার বোরেন। ওপেনিংয়ে নেমে শুরুতে দেখেশুনে খেলন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৩ ওভারে ১৮ রান তুলেন তারা। চতুর্থ ওভারের প্রথম বলে আউট হন সৌম্য। ভ্যান ম্যাকরেনের বলে উইকেট কিপার ওয়েসলি ব্যারাসির হাতে কাচ তুলে সাজঘরে ফিরেন সৌম্য। আউট হওয়ার আগে ১৩ বলে ১৫ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসেন সাব্বির। তাকে নিয়ে ৫.২ ওভারে ৪২ রানের পার্টনারশিপ গড়েন তামিম। তবে ৮.৩ ওভারে দলীয় ৬০ রানের মাথায় ভ্যান ডার মারে'র বলে আউট হন সাব্বির (১৫)। কিছুক্ষণ পর ফিরে যান সাকিব আল হাসানও (৫)। ১০.৫ ওভারে পিটার বোরেনের বলে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তামিম। ১৫তম ওভারে জোড়া আঘাত হানেন ভ্যান ডার গুটেন। ১৪.২ ও ১৪.৫ ওভারে তার বলে ফিরে যান মাহমুদউল্লাহ (১০) ও মুশফিক (০)। ১৭.৪ ওভারে ফিরে যান নাসির হোসেনও।

তবে একপ্রান্তে আসা-যাওয়ার মিছিল থাকলেও দমে যাননি তামিম। একপ্রান্ত থেকে ব্যাট চালিয়ে খেলেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৮ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তামিম। ঝড়ো এই ইনিংসে ৬টি চার ও ৩টি ছয়ের মার রয়েছে। ডাচদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ভ্যান ডার গুটেন, দুটি উইকেট নিয়েছেন ভ্যান ম্যাকেরেন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম