১০৬ রান ডিফেন্ড করতে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৪, ১০:৪৬আপডেট : ১৭ জুন ২০২৪, ১০:৪৬

সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করতে নেমে বাজে ব্যাটিংয়ের নজির রেখেছিল বাংলাদেশ। নেপালে বিপক্ষে ১০৬ রানে অলআউট হয়েছে। এই রান তাড়া করতে নেমে নেপালও থেমে যায় ৮৫ রানে। মূলত বাংলাদেশের বোলাররা মান রাখাতেই সেটা সম্ভব হয়েছে। তাতে ২১ রানের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। মন্থর পিচে এত কম রান করেও বাংলাদেশ জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল। এমনটাই জানিয়েছেন, ম্যাচসেরা হওয়া তানজীম সাকিব।

ম্যাচ সেরার পুরস্কার হাতে জুনিয়র সাকিব বলেছেন, ‘আমরা শুধু জিনিসগুলো সহজ রাখতে চেয়েছিলাম। বিপর্যস্ত না হয়ে ভালো জায়গায় বোলিং করতে চেয়েছিলাম। আমরা এই রান ডিফেন্ড করতে খুব আত্মবিশ্বাসী ছিলাম। বোলিং আক্রমণ সুন্দর, সবাই ভালো বোলিং করেছে। ডেথ ওভারে চাপের মুখেও উইকেট মেডেন বোলিং করেছেন মোস্তাফিজুর।’

শুরু থেকেই নেপালের ব্যাটিং আক্রমণকে গুঁড়িয়ে দেন জুনিয়র সাকিব। এদিন ৪ ওভার বোলিং করে দুই মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এটি তানজিম সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং। ইকোনমি ছিল ১.৭৫। ডট দিয়েছেন ২১টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট দেওয়ার রেকর্ড। শুধু কি তাই? কুড়ি ওভারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ ওভার মেডেন নেওয়ার রেকর্ড গড়েছেন। এর আগে ২০১৬ বিশ্বকাপে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম