আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবের শাস্তি

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৪, ১১:০৯আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৪:৫৫

নেপালের বিপক্ষে দলটির অধিনায়ক রোহিত পাওডেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ব্যাপারটা ছিল বিধিবহির্ভুত। বাংলাদেশের এই পেসারকে আচরণবিধি ভাঙার অপরাধে শাস্তি দিয়েছে আইসিসি। জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। 

তানজিমের এই অপরাধ ছিল লেভেল এক মাত্রার। ঘটনাটা ঘটেছে নেপালের রান তাড়ার সময়। তানজিম বল করেই রোহিতের দিকে আগ্রাসী ভঙ্গিতে ছুটে গিয়েছিলেন। হাত দিয়ে ধাক্কাও দেন তিনি। আইসিসির বিবৃতিতে যাকে বলা হয়েছে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ। তখন উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে দুজনের। ঘটনা সামাল দিতে অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোসকি ছুটে আসেন। তাদের নিবৃত্ত করেন। ঘটনার পর আম্পায়াররা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেন। 

ওই ঘটনায় তানজিম আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভঙ্গ করেছেন। তাই আচরবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের হিসেবে এটি তানজিমের প্রথম অপরাধ। এই সময়ে চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়ে গেলে সেটা নিষেধাজ্ঞার শাস্তিতে রূপ নেয়। 

ওই ঘটনায় তানজিম নিজের ভুল স্বীকার করেছেন। তাই আর শুনানির প্রয়োজন পড়েনি। ওই ঘটনার পর অবশ্য বিষয়টা সেভাবে গুরুত্ব দেননি নেপালের অধিনায়ক। পাওডেল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘আমাদের মাঝে কিছুই নেই। ও এসে বললো, ‘আমাকে মারো’। তখন আমি তাকে বলেছি, ‘যাও, বল করো।’ আর কিছুই না।’’   

ওই ম্যাচে তানজিম সাকিবের ম্যাচসেরা বোলিংয়েই বাংলাদেশ ম্যাচটা জিতেছে ২১ রানে। ৭ রানে ৪ উইকেট নেন তানজিম। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু