ধর্মশালাতেও 'ম্যারি মি সাব্বির!'

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
০৯ মার্চ ২০১৬, ১৭:৫৮আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৭:৫৮

ধর্মশালায় খেলা দেখতে দিপীকা তালুকদার তুলির নেতৃত্বে একদল বাংলাদেশি ধর্মশালা স্টেডিয়ামে যখন ব্যাট হাতে যখন  ক্রিজে এলেন সাব্বির রহমান রুম্মন টেলিভিশনের পর্দায় দেখা গেল 'ম্যারি মি সাব্বির' লেখা প্ল্যাকার্ড হাতে এক তরুণী। সচরাচর দেশের মাটিতে খেলা হলে এমন দৃশ্য নিত্যনৈমত্তিক ঘটনার মতোই। কিন্তু তাই বলে ধর্মশালায়! পরে জানা গেল ওই তরুণী আসলে বাংলাদেশি।
সিলেটের এই মেয়ে থাকেন হিমালয় প্রদেশের রাজধানী সিমলাতে। দুই বছর ধরে এপিজি সিমলা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করছেন। ধর্মশালায় বাংলাদেশের খেলা দেখতে এসেছেন তিনি। অবশ্য শুধু তুলি নন আরও ৩৭ জন বাংলাদেশি এসেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে। ওই দলের দলনেতা তিনি! 

শুধুমাত্র বাংলাদেশকে সমর্থন জানাতে ১০ ঘণ্টা বাসভ্রমণ করে তাদের এতো দূর আসা। এজন্য অবশ্য বিভাগীয় প্রধানের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে তাদেরকে। তারা প্রত্যেকেই আজকের ম্যাচ শেষেই আবার ফিরে যাবেন সিমলাতে। থাকার ইচ্ছে ছিল তুলির। কিন্তু তাতে বাধ সেধেছে পরীক্ষা। 
ধর্মশালায় খেলা দেখতে দিপীকা তালুকদার তুলির নেতৃত্বে একদল বাংলাদেশি
ধর্মশালাতে নিজেদের আগমন প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে দিপীকা তালুকদার তুলি বলেন, ‘এপিজি সিমলা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট এর হেডের কাছে অনুমতি চাওয়ার পর উনি আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে। পুরো রাত জার্নি করে এখানে এসেছি শুধুমাত্র বাংলাদেশের খেলা বলে। অনেক এনার্জি নিয়ে এসেছি বাংলাদেশকে উৎসাহ জানাতে। বাংলাদেশকে আজ জিততেই হবে।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে তুলির মূল্যায়ন দারুন। তার কাছে খুব আবেগের জায়গায় ক্রিকেট। বাংলাদেশের খেলা যেখানেই হোক রিমোট তার হাতে চলে যাবেই যাবে। ক্রিকেট নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের খেলা অনেক উপভোগ করছি। বাংলাদেশ যখনই খেলে আমরা দূর থেকে বসে ওদের জন্যে অনেক দোয়া করি। আমাদের ক্যাম্পাসে যখন খেলা হয় তখন আমরা ভারত ও অনান্য দেশের স্টুন্ডেন্টের সঙ্গে বসে খেলা দেখি। দেশের প্রতি কতটা টান কিংবা কতটা ভালোবাসি তখন বোঝা যায়।’

তুলি আরও যোগ করেন, ‘এশিয়া কাপ বাংলাদেশ খুবই ভালো খেলেছে। পাকিস্তান, শ্রীলঙ্কার মত দলকে আমরা হারিয়েছি। যদি ওয়ার্ল্ডের মধ্যে কাউকে হাইলাইট করতে হয় তাহলে আমাদের দেশকেও করতে হবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম