টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪, ২০:০৮আপডেট : ২১ জুন ২০২৪, ২০:০৮

হুট করে চাপে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় ট্রফি জয়ের স্বপ্ন যেন ভেঙে যেতে বসেছে। গ্রুপ পর্বে অপরাজিত দলটি সুপার এইটের প্রথম ম্যাচে হেরে গেছে নখদন্তহীন পারফরম্যান্স করে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার এইটে ওঠা ইংল্যান্ড ফর্মে ফিরে সর্বনাশ করেছে তাদের। উইন্ডিজ সুপার এইটের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের, যারা হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। এবারের আসরের যৌথ আয়োজকদের জন্য এটি বাঁচা মরার লড়াই।

বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় ব্রিজটাউনে মাঠে গড়াবে ম্যাচটি। কানাডাকে রেকর্ড রানে হারিয়ে পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতে চমক দেখানো যুক্তরাষ্ট্র গ্রুপ ও সুপার এইট মিলে শেষ দুটি ম্যাচে হারলেও নিজেদের জাত চিনিয়েছে। ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে গ্রুপে হেরে যায় তারা। আর সেরা আটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখে চোখ রেখে লড়ে হার মেনেছে মাত্র ১৮ রানে।

প্রোটিয়াদের বুকে কাঁপন ধরিয়ে এবার উইন্ডিজকে সামনে পাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের দৃঢ় মানসিকতার সামনে ক্যারিবিয়ানরা চাপ সামলে উঠতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

এই ম্যাচে ব্র্যান্ডন কিংকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সম্ভবত তার স্থলাভিষিক্ত হবেন শিমরন হেটমায়ার। কাঁধের ইনজুরিতে পাকিস্তান ম্যাচের পর মাঠের বাইরে থাকা অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে পাচ্ছে না যুক্তরাষ্ট্রও। আগের ম্যাচে প্রথম পাঁচ বলে ২৮ রান দেওয়া জাশদীপ সিংকে বিশ্রামে রেখে তারা সুযোগ দিতে পারে শ্যাডলি ফন শ্যালকউইককে।

আক্রমণাত্মক ক্রিকেট খেলে এতদূর আসা যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে কঠিন পরীক্ষা নেবে দুইবারের সাবেক চ্যাম্পিয়নদের। এই পরীক্ষায় পাস করতে ইংল্যান্ড ম্যাচের হতাশা ভুলে কঠোর হাতে দাঁড়াতে হবে নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েলদের।

ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি নিশ্চিত করেছেন, ইংল্যান্ডের কাছে হার তাদের মনোবলে আঘাত লাগেনি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখনও তারা দেখছে। সাবেক অধিনায়ক বললেন, ‘একটি টুর্নামেন্টে এমন ম্যাচ থাকে যেখানে প্রতিপক্ষ আপনার চেয়ে ভালো খেলে। কিন্তু তার মানে এটা নয় যে আপনি ছিটকে গেছেন। এখন আমাদের চার ম্যাচের (ফাইনালসহ) সবগুলো জিততে হবে, সেদিকেই আমাদের মনোযোগ।’    

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম