ভারতের বিপক্ষে ভালো কিছু করার লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৪, ১১:১৯আপডেট : ২২ জুন ২০২৪, ১১:১৯

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২০০৭ সালে প্রথম আসরের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার পথে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবু ভারত ও আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশ দারুণ কিছু করবে বলে আশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাতে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর এক দিনের ব্যবধানে আরেকটি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে। অ্যান্টিগায় আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রতিপক্ষ প্রতিবেশী ভারত। সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ভারত অবশ্য আফগানদের হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে ফেলেছে। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই তারা পৌঁছে যাবে শেষ চারে। তবে বাংলাদেশকে সেমিতে যেতে হলে ভারতকে আজ হারাতেই হবে। নয়তো একরকম বিদায় নিশ্চিত হয়ে যাবে। এরপর জিততে হবে আফগানদের বিপক্ষেও। 

দুই এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জেতা গুরুত্বপূর্ণ মনে করছেন শান্ত। অস্ট্রেলিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই দুটি ম্যাচ (ভারত ও আফগানিস্তানের) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচ দুটি থেকে পাওয়ার অনেক কিছু আছে। কারণ দুটি ম্যাচ যদি জিততে পারি, তাহলে অবশ্যই ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেক ম্যাচই আমরা জয়ের জন্য খেলবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও শান্ত জানিয়েছেন, ভারতের বিপক্ষে জয়ের ভাবনা নিয়ে মাঠে নামবেন তারা, ‘আশা করি, ভারতের বিপক্ষে আমরা ভালো খেলবো।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম