বিশ্বকাপ শেষ ব্র্যান্ডন কিংয়ের, তার বদলি কে?

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, ১৪:৫৭আপডেট : ২২ জুন ২০২৪, ১৫:০০

সাইড স্ট্রেইনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্র্যান্ডন কিংয়ের। সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করা ম্যাচে চোটে পড়েন এই ক্যারিবিয়ান ওপেনার।

তার জায়গায় বামহাতি ওপেনিং ব্যাটার কাইল মেয়ার্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবারই তার দলে যোগ দেওয়ার কথা।

ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করার দিনে মাঠে ঠিকই নেমেছিলেন ব্র্যান্ডন কিং। শুরুটাও করেন ঝড়োভাবে। ১২ বলে ২৩ রান তুলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য মুখোমুখি হওয়া ১৩তম বলে স্যাম কারানের ডেলিভারিতে এগিয়ে এসে খেলতে গিয়েই পাঁজরের চোটে পড়েন তিনি।  

তার পর মেডিকেল স্টাফদের সেবা গ্রহণ করেছেন। তার পরেও সুস্থ হতে পারেননি। যে কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। ইংল্যান্ডের রান তাড়ার সময়ও ফিল্ডিং করতে পারেননি। তার বদলে ফিল্ডিং করেছেন শিমরন হেটমায়ার।

নিশ্চিতভাবে কিংয়ের ছিটকে যাওয়া ওয়েস্ট িইন্ডিজের জন্য বড় ধাক্কার। কারণ ২০২৩ সালের পর থেকে টি-টোয়েন্টিতে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২৩ ইনিংসে ৬৫১ রান তুলেছেন। তার মধ্যে ফিফটি রয়েছে ৪টি। তবে চলতি বিশ্বকাপে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এখন পর্যন্ত। ৫ ইনিংসে ৮৬ রান করেছেন। সর্বোচ্চ স্কোর বলতে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩৪।       

তার জায়গায় সুযোগ পাওয়া কাইল মেয়ার্সের শুরুতে বাদ পড়াটা ছিল দুর্ভাগ্যজনক। ২০২৪ সালের শুরুটা খারাপ ছিল না। এই বছর ১১ ম্যাচ খেলেছেন। ১৫৫.৫০ স্ট্রাইক রেটে তুলেছেন ৩৬৭ রান। তাছাড়া মিডিয়াম পেসে উইকেটও নিয়েছেন ৯টি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের