গুলবাদিন-নাভিনের বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৪, ০৯:৫৯আপডেট : ২৩ জুন ২০২৪, ১১:০৫

অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের লড়াইয়ে আবার ফিরে এলো গত টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের তীব্র লড়াইয়ের স্মৃতি। দুইবারই খুব কাছে গিয়েও হার মেনেছিল আফগানরা। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও গ্লেন ম্যাক্সওয়েল দাঁড়িয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ করতে পারলেন না। গুলবাদিন নাইব ও নাভিন উল হকের বোলিং তোপে ২১ রানে হার মানলো অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করা অজিরা আফগানদের কাছে হেরে বিপদে পড়ে গেলো। তিন বিভাগেই দারুণ খেলে অজিদের চলতি আসরে প্রথম হারের তিক্ত স্বাদ দিলো রশিদ খানের দল।

আগে ব্যাটিংয়ে নেমে শতাধিক রানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তান ৬ উইকেটে ১৪৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আফগানদের আট বোলারের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া ১৯.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়। তবে বাজিমাত করেছেন গুলবাদিন-নাভিন।

পাওয়ার প্লেতে নাভিনের তোপে পড়ে অস্ট্রেলিয়া। নিজের প্রথম দুই ওভারে এই পেসার ট্র্রাভিস হেড ও মিচেল মার্শকে প্যাভিলিয়নে পাঠান। মোহাম্মদ নবী প্রথম বলেই ডেভিড ওয়ার্নারকে শিকার বানান। ৩২ রানে তিন উইকেট হারানোর পর মার্কাস স্টয়নিসকে নিয়ে ম্যাক্সওয়েল চাপ সামলে নেন। ১০ ওভারে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান। তখনও ম্যাচ তাদের হাতের মুঠোয়।

গুলবাদিন ১১তম ওভারে বল হাতে নিয়ে কাঁপিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। নিজের তৃতীয় বলে স্টয়নিসকে (১১) রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ বানিয়ে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন। তারপর এই পেসার তার পরের তিন ওভারে টিম ডেভিড, ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সকে নিজের শিকার বানান। ছয়-চারে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন। কিন্তু গুলবাদিনের দারুণ ডেলিভারিতে নুর আহমেদের চমৎকার ডাইভিং ক্যাচে থেমে যান অজি ব্যাটার। ৪১ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৯ রান করেন ম্যাক্সওয়েল। 

নাভিন পাওয়ার প্লেতে আক্রমণ করেন

১১১ রানে ৮ উইকেট হারিয়ে আর ফেরার পথ খুঁজে পায়নি অজিরা। নাভিন দ্বিতীয় স্পেলে ফিরে আরেকটি উইকেট পান। অ্যাস্টন অ্যাগারকে ফিরিয়ে তৃতীয় উইকেট পকেটে ঢুকান তিনি। ইনিংসের চার বল বাকি থাকতে আজমতউল্লাহ ‍ওমরজাই জাম্পাকে নবীর ক্যাচ বানিয়ে জয় নিশ্চিত করেন।  

চার ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা গুলবাদিন। সমান সংখ্যক ওভারে একই রান দিয়ে তিন উইকেট নেন নাভিন।

এর আগে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি অস্ট্রেলিয়াকে ভোগায়।১৬তম ওভারে ১১৮ রানে ভাঙে এই জুটি। ৪৯ বলে চারটি করে চার ও ছয়ে ৬০ রান করে আউট হন গুরবাজ। স্টয়নিসের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ হন তিনি। অ্যাডাম জাম্পা পরের ওভারে জোড়া আঘাত করেন। ৪৮ বলে ৬ চারে ৫১ রানে থামেন ইব্রাহিম।

তারপর প্যাট কামিন্স তোপ দাগান। নিজের শেষ দুই ওভারে হ্যাটট্রিক করে আফগানিস্তানের রানের লাগাম টেনে ধরেন তিনি। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। সুপার এইটে দুই ম্যাচেই হ্যাটট্রিক করলেন অজি পেসার।

এই হারে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগলো। শেষ ম্যাচে তারা খেলবে ভারতের সঙ্গে। ম্যাচটি জিততেই হবে তাদের, হারলেই বিদায়। আর আফগানিস্তান বাঁচিয়ে রাখলো সেমিফাইনালে খেলার আশা। এজন্য বাংলাদেশকে হারাতে হবে তাদের। ভারত জিতে গেলে সেমিফাইনালে ওঠার সমীকরণটা জেনেই বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। এমনকি অস্ট্রেলিয়া ১ রানে জিতে গেলেও সেমিফাইনালে উঠতে পারবে তারা। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে নেট রান রেটে পেছনে ফেলতে বাংলাদেশের বিপক্ষে ৩১-এর বেশি রানে জিততে হবে রশিদ খানদের।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক