প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের কোনও আসরে অংশ নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বুধবার সন্ধ্যায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করে দলটি। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড।
বাছাইয়ের গ্রুপ পর্বে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছিলেন ওমানের ক্রিকেটাররা। গ্রুপের ছয় ম্যাচের তিনটিতে জয় নিয়ে প্লে-অফের মঞ্চে উঠে আসে তারা। কানাডাকে ৭ উইকেটে, নেদারল্যান্ডসকে ৬ উইকেটে আর আফগানিস্তানকে ৪০ রানে হারিয়ে চমক দেখায় দলটি। এরপর নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকেট পায় ওমান।
শুধু তাই নয়, আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার যোগ্যতাও অর্জন করে রেখেছে দলটি।
/এমআর/








