ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন ইনজামাম!

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪, ১৪:৪৪আপডেট : ২৬ জুন ২০২৪, ১৪:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে গেছে ভারত। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর তাদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হক। 

অভিযোগটা তিনি তুলেছেন পেসার আরশদীপ সিংয়ের বিরুদ্ধে। তার মতে ১৫তম ওভারে সুইংয়ের জন্য বলটাকে আগেই প্রস্তুত করা হয়েছিল! চলমান টুর্নামেন্টে ভারতের এই তরুণ পেসার দারুণ ছন্দে আছেন। এখন পর্যন্ত ১৫টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারিও তিনি। যদিও ইনজামাম তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন এভাবে, ‘১৫তম ওভারে আরশদীপ রিভার্স সুইং পাচ্ছিল। নতুন বল হিসেবে এত আগে রিভার্স সুইপ, বিষয়টাতে আম্পায়ারদের নজর রাখা উচিত ছিল। তার মানে ১৫তম ওভারের আগেই বলটাকে সেভাবে প্রস্তুত করা হয়েছে। হতে পারে ১২-১৩তম ওভারে।’

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে ইনজামাম তখন কথাগুলো বলছিলেন নিউজ টুয়েন্টি ফোর পাকিস্তানকে। বিশেষজ্ঞ প্যানেলে সেখানে উপস্থিত ছিলেন আরেক সাবেক পাক ক্রিকেটার সেলিম মালিক। তিনিও একই সুরে কথা বলেছেন। তিনি মন্তব্য করেছেন, কিছু দলের বেলায় আম্পায়াররা চোখ বন্ধ করে থাকেন। ভারত তাদের মধ্যে অন্যতম। 

তখন বল টেম্পারিংয়ের দিকে ইঙ্গিত করে ইনজামাম বলেছেন, ‘আমি এটা বলছি কারণ, ব্যাপারটাতে পাকিস্তান থাকলে অনেক কথা উঠতো। আমরা ভালো করেই জানি রিভার্স সুইং কী। আর আরশদীপের মতো কেউ যদি সেটা পেয়ে যায়, তাহলে বুঝতে হবে বল নিয়ে গুরুতর পর্যায়ের কিছু হয়েছে।’

বোলারটা আরশদীপ হওয়াতেই অভিয়োগটা তুলেছেন ইনজামাম। তার কথা, জসপ্রীত বুমরা এমন সুইং পেলে সেটা বোধগম্য ছিল। কারণ তার বোলিং অ্যাকশন। কিন্তু আরশদীপের বেলায় নয়। 
 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম