নারী এশিয়া কাপ 

উদ্বোধনী দিনেই মুখোমুখি ভারত-পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ১৭:৩১আপডেট : ২৬ জুন ২০২৪, ১৭:৩১

আগামী ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে উইমেন্স এশিয়া কাপ, শেষ হবে ২৮ জুলাই। গতবার সাতটি দল অংশ নিলেও এবারের আসরে দলের সংখ্যা আটটি। সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের সূচিতে ২১ জুলাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচটি থাকলেও এখন উদ্বোধনী দিনে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।

উদ্বোধনী দিনে বিকালে নেপাল ও আরব আমিরাতের ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ১৯ জুলাই ও ২১ জুলাইয়ের সূচিতে কিছু পরিবর্তন আসলেও অন্যগুলো আগের মতোই থাকছে।

দল সংখ্যা একটি বাড়ার কারণে বদল এসেছে ফরম্যাটেও। গত আসরে গ্রুপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়। এবার আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ' তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও আরব আমিরাত। আর গ্রুপ ‘বি' তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।

২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই ফাইনাল হবে।

নারী এশিয়া কাপ ২০২৪ এর সূচি:

১৯ জুলাই: নেপাল বনাম আমিরাত

১৯ জুলাই: ভারত বনাম পাকিস্তান

২০ জুলাই: মালয়েশিয়া বনাম থাইল্যান্ড

২০ জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

২১ জুলাই: ভারত বনাম আমিরাত

২১ জুলাই: পাকিস্তান বনাম নেপাল

২২ জুলাই: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া

২২ জুলাই: বাংলাদেশ বনাম থাইল্যান্ড

২৩ জুলাই: পাকিস্তান বনাম আমিরাত

২৩ জুলাই: ভারত বনাম নেপাল

২৪ জুলাই: বাংলাদেশ বনাম মালয়েশিয়া

২৪ জুলাই: শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড

২৬ জুলাই: প্রথম সেমিফাইনাল

২৬ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল

২৮ জুলাই: ফাইনাল

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম