এই দক্ষিণ আফ্রিকা ভিন্ন দল: ওয়াল্টার

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪, ২২:৫৫আপডেট : ২৬ জুন ২০২৪, ২২:৫৫

এবারের আসরে দুর্দান্ত গতিতে ছুটছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে সুপার এইটে জায়গা করে নেয় তারা। এরপর সুপার এইটেও অপরাজিত থেকে পা রাখে সেমিফাইনালে। তবে আইসিসি ইভেন্ট নক আউট পর্বে গেলেই যেন খেই হারিয়ে ফেলে প্রোটিয়ারা। অতীতে বহুবার সেমিফাইনাল খেললেও ফাইনালে পা রাখা হয়নি তাদের। এবার দলটির লক্ষ্য ‘চোকার্স’ অপবাদ ঘুচিয়ে শিরোপার মঞ্চে পা রাখা। সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা কোচ রব ওয়াল্টার তেমনটাই জানিয়ে গেলেন।

বিশ্ব আসরে বারবার চাপের মুহূর্তে ভেঙে পড়ার কারণে ‘চোকার্স’ বলে একটা বদনাম আছে প্রোটিয়াদের। বিষয়টি মনে করিয়ে দিতেই দক্ষিণ আফ্রিকার কোচ জানালেন এই দল একেবারেই ভিন্ন, ‘আগে যারা কাছাকাছি এসেও পারেনি, সেটার দায় ওই মানুষগুলোরই। সত্যি বলতে, এই দক্ষিণ আফ্রিকা তো ভিন্ন দল। আমাদের যা কিছু আছে, সেসবই শুধু আমাদের। আমরা তাকাবো আমাদের নিকট অতীতের পারফরম্যান্সে, যেখানে আমরা বারবার উতরে যেতে পেরেছি। সেমিতেও আমরা সেরকমই ভাবছি।’

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে এক অসম লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এখনও কোনও বিশ্বকাপের ফাইনালের মুখ দেখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সামনে বাধা এই আসরে সাড়া জাগানো দল আফগানিস্তান। আফগান চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানালেন প্রোটিয়া কোচ, ‘সেমিফাইনালের মতো ম্যাচের ক্ষেত্রে এক ধরনের বাড়তি উত্তেজনা সবসময়ই সুস্পষ্ট হয়ে ফুটে ওঠে। উদ্বেগ ও রোমাঞ্চের মিশ্র একটা অনুভূতি কাজ করে এবং এই পর্যায় পর্যন্ত আসতে পারলে সবার মধ্যেই এরকম অনুভূতি কাজ করেই। ব্যাপারটি হলো, এটিকে স্রেফ আলিঙ্গন করা এবং এরপর উপলব্ধি করা যে, এটা কীভাবে সামলানো যাবে। আমাদের চাওয়া, এসব সামলেই আগামীকাল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় সেরা ক্রিকেট খেলা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম