বাংলাদেশের বিপক্ষে ব্যাট ছুড়ে মারার ঘটনায় রশিদের শাস্তি 

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ০৯:৪৯আপডেট : ২৭ জুন ২০২৪, ১০:০০

সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে শেষ দিকে ব্যাট করার সময় মেজাজ হারিয়ে বসেছিলেন রশিদ খান। রেগে ব্যাট ছুড়ে মারায় তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় আইসিসি তাকে তিরস্কৃত করেছে। পাশাপাশি মিলেছে একটি ডিমেরিট পয়েন্ট। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটি হয়েছে ২৫ জুন। ঘটনাটা ঘটেছে আফগানিস্তান ইনিংসের ২০তম ওভারের সময়। অফসাইডে হিট করে এক রান নিয়ে দ্বিতীয় রানের জন্যও তাড়া দিচ্ছিলেন। যাতে স্ট্রাইক নিতে পারেন। কিন্তু সতীর্থ করিম জানাত সায় দেননি তাতে। ততক্ষণে রশিদ মাঝ পর্যন্ত দৌড়ে চলেও এসেছিলেন। পরে রেগে নন স্ট্রাইকে ফিরে যাওয়ার আগে সতীর্থের দিকে ব্যাট ছুঁড়ে মারেন তিনি! 

এই ঘটনায় রশিদের আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ২৪ মাস হিসেবে এটি রশিদের প্রথম অপরাধ। সাধারণত লেভেল-১ এর ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির শতাংশ জরিমানা। পাশাপাশি একটি কিংবা দুটি ডিমেরিট পয়েন্ট। 

ওই ম্যাচে রশিদ ব্যাট হাতে ১০ বলে ১৯ রান করেছিলেন। শেষ দিকে তার ব্যাটেই কিছুটা রান বেড়েছে। পরে ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট। যা বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয় এনে দেয় তাদের। এই জয়েই প্রথমবার সেমিফাইনালে নাম লেখায় আফগান দল।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক