টসে হারলো ভারত, বোলিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ২০:২১আপডেট : ২৭ জুন ২০২৪, ২১:৫২

বৃষ্টির আনাগোনার পর অবশেষে গায়ানার আকাশ থেকে মেঘ সরে গেলো। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর হলো টস। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতেছে ইংল্যান্ড। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রথমে ব্যাটিং করবে ভারত।

দুই দলই সুপার এইটের শেষ ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে।

বৃষ্টির লুকোচুরিতে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের টস হতে দেরি

গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত ও ইংল্যান্ডের। আধঘণ্টা আগে রাত ৮টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির লুকোচুরিতে বিলম্বিত হচ্ছে। পিচ এখনও কভারে ঢাকা। 

বিশ্বকাপে ভারত এখনও কোনও ম্যাচ না হারলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে একটি করে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালটি যেন গত আসরের পুনরাবৃত্তি। অ্যাডিলেড ওভালে গত আসরে ভারতকে যেন পাত্তাই দেয়নি জশ বাটলারের দল। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইংলিশরা পৌঁছে যায় ফাইনালে। তাই তো এই ম্যাচ ভারতের জন্য প্রতিশোধেরও। তবে আজ বৃহস্পতিবার দুই দলকেই লড়তে হবে বৃষ্টির সাথে। বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা না হলে সেটা আশীর্বাদই হবে ভারতের জন্য। টেবিল টপার হিসেবে তারাই কাটবে ফাইনালের টিকিট। ক্ষতি হবে কেবল ইংলিশদের। 

বুধবার ম্যাচের আগের দিনে আধাবেলা বৃষ্টি হয়েছে গায়ানায়। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ম্যাচ চলাকালীন সময় বৃষ্টির সম্ভাবনা ৮৭%। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টেলিভিশনে।    

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম