ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৪, ০০:৪২আপডেট : ২৮ জুন ২০২৪, ০২:১০

গায়ানায় ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। হতাশ হতে হয়নি ভক্ত-সমর্থকদের। বৃষ্টি বিঘ্ন ঘটালেও এক ইনিংসের খেলা শেষ হয়েছে। রোহিত শর্মার হাফ সেঞ্চুরি ও সূর্যকুমার যাদবের ব্যাটে ইংল্যান্ডকে ১৭২ রানের টার্গেট দিয়েছে তারা। ৭ উইকেটে ১৭১ রান ভারতের।

টসে জিতে ইংল্যান্ড বোলিং নিয়ে শুরুটা মন্দ করেনি। রিস টপলিকে ছক্কা মারার দুই বল পর বিরাট কোহলি তার শিকার হন। ৯ বলে ৯ রান কের বোল্ড হন ভারতীয় ওপেনার।

একপ্রান্ত আগলে রেখে রোহিত রানের গতি বাড়ান। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রিশাভ পান্ত। পাওয়ার প্লের শেষ ওভারে স্যাম কারানের বলে জনি বেয়ারস্টোকে তিনি ক্যাচ দেন ৪ রান করে।

শুরুতে ধাক্কা খেলেও রোহিতের ব্যাটে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৬ রান করে ভারত।

বৃষ্টিতে ৮ ওভার পর খেলায় ব্যাঘাত ঘটার আগে রোহিত ও সূর্যকুমার যাদব বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে গ্যালারি মাতান। ২ উইকেটে ৬৫ রানে বৃষ্টি বিরতিতে যায় ভারত।

এক ঘণ্টারও বেশি সময় পর মাঠে খেলা ফেরে। তারপর ফিরে রান পেতে হাপিত্যেশ করতে হয়েছে রোহিত-সূর্যকে। ১৩তম ওভারে কারানকে দুটি ছয় ও চার মেরে দুজনে ১৯ রান তুলে নিয়ে ছন্দ ফেরান। ওই ওভারে ছক্কা মেরে ৩৬ বলে টানা হাফ সেঞ্চুরি করেন রোহিত। সেটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৫০তম ছক্কা, তার ওপরে কেবল ক্রিস গেইল (৬৩)।

পরের ওভারে আদিল রশিদ রোহিতকে ফেরান। ৩৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৭ রান করে বোল্ড হন ভারতের অধিনায়ক। ভাঙে ৭৩ রানের জুটি।

ডেথ ওভারে রানের গতি বাড়াতে গিয়ে উইকেট দ্রুত হারিয়েছে ভারত। জোফরা আর্চার তিন রানের আক্ষেপে ভাসান সূর্যকে। ৩৬ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৭ রান করে ক্রিস জর্ডানের ক্যাচ হন ভারতীয় ব্যাটার।

১৮তম ওভারে হার্দিক পান্ডিয়া টানা দুই ছক্কা মেরে জর্ডানের শিকার হন। ১৩ বলে ২৩ রান করেন তিনি। মাঠে নেমে প্রথম বলেই জস বাটলারকে ক্যাচ দিয়ে ডাক মারেন শিবম দুবে। 

শেষের আগের ওভারে রবীন্দ্র জাদেজা টানা দুটি চার মেরে দলীয় স্কোর দেড়শ পার করেন। ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারে জর্ডানের তৃতীয় শিকার হওয়ার আগের বলে অক্ষর প্যাটেল ছক্কা মেরে উচ্ছ্বাসে ভাসান দর্শকদের। 

জর্ডান ৩ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম