ভারত নাকি দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ২৮ কোটি ৭৯ লাখ টাকা, বাংলাদেশ পেলো কত?

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৯:৩৭আপডেট : ২৯ জুন ২০২৪, ১৯:৩৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন দল পুরস্কার মূল্য হিসেবে পাবে মোটা অঙ্কের টাকা। রানার্সআপ দলও পেতে যাচ্ছে বেশ ভালো অঙ্কের অর্থ পুরস্কার।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার মূল্য ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩২ কোটি টাকার একটু বেশি।

ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতলে ২৪ লাখ ৫০ হাজার ডলার অর্থ পুরস্কার হিসাবে পাবেন। বাংলাদেশি মুদ্রায় বিশ্ব চ্যাম্পিয়নেরা পাবেন ২৮ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ দলকে দেওয়া হবে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা। 

সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসেবে পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মূল্যে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা। সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসাবে পাবে।

নবম থেকে দ্বাদশ স্থান অধিকারী দেশের জন্য রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা। বাকি ৮ দল পাচ্ছে ২ লাখ ২৫ হাজার ডলার বা ২ কোটি ৬৪ লাখ টাকা। এই তালিকায় আছে পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউজ়িল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল।

এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জেতা দলগুলো পকেটে পুরবে ৩১ হাজার ১৫৪ ডলার বা ৩৬ লাখ ৬০ হাজার টাকা করে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রাইজমানি হিসেবে চার কোটি ৪৯ লাখ টাকার সঙ্গে তিন ম্যাচ জিতে এক কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা পাচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম