বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টি থেকে অবসরে কোহলি

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪, ০১:১৭আপডেট : ৩০ জুন ২০২৪, ০২:০৭

হয়তো ম্যাচের আগেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল জিতেই বিশ্ব জয়ের আনন্দ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন তিনি।

বারবাডোসের কেনসিংটন ওভালে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ম্যাচসেরা হয়েই কোহলি বলেন, ‘এটা ছিল আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। এটা অসাধারণ খেলা। ভারতের হয়ে এটাই আমার শেষ টি-টোয়েন্টি, আমার শেষ বিশ্বকাপ। মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না। তার পরেই একটা বড় রান চলে আসে। আসলে আমার কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়।’

মূলত পরের প্রজন্মকে সুযোগ করে দিতেই টি-টোয়েন্টি থেকে অবসর সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানতো এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।’

১২৫ টি-টোয়েন্টির ক্যারিয়ার শেষে এই ফরম্যাটে রোহিত শর্মার পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ১৩৭.০৪ স্ট্রাইক রেট ও ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান তার। সেমিফাইনাল পর্যন্ত ব্যাট হাতে ভুগছিলেন তিনি। সাত ইনিংসে করেছিলেন ৭৫ রান। ফাইনালে সেই রানকে ছাড়িয়ে করলেন ৭৬ রান। হলেন ম্যাচসেরা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক