বিসিবির কোচিং প্যানেলে বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৭:১২আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৭:১২

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ হিসেবে সাবেক তিন ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগ পাওয়া তিন ক্রিকেটার হলেন- সাবেক অধিনায়ক রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ খান। দুই দিন আগের বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেটাঙ্গনে যখন স্থানীয় কোচদের নিয়োগ নিয়ে আলোচনা, ঠিক তখনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন ক্রিকেটারকে বিসিবি নিয়োগ দিয়েছে। রাজিন সালেহ ও তুষার ইমরানকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। অন্যদিকে, তারেক আজিজকে নিয়োগ দেওয়া হয়েছে পেস বোলিং কোচের ভূমিকায়। রাজিন সালেহ অবশ্য দায়িত্ব নিয়েছেন তিন মাসের জন্য। তার বেতন ধরা হয়েছে দৈনিক সাড়ে সাত হাজার টাকা। ওই হিসেবে মাসে পাবেন ২ লাখ ২৫ হাজার টাকার মতো। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে রাজশাহীতে কাজ করছেন সাবেক এই অধিনায়ক। তিনি এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন।

রাজিন স্বল্প মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হলেও তুষার এবং তারেক দুজনই ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের বেতন প্রতিমাসে ১ লাখ ৩০ হাজার টাকা। এর আগে দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাসিক ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশের হয়ে রাজিন সালেহ ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলেছেন। তারেক আজিজ খেলেছেন ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে। অন্যদিকে, তুষার ইমরান দেশের হয়ে খেলেছেন ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে। আর নাদিফ চৌধুরী খেলেছেন ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম