আবহাওয়া ও উইকেট নিয়ে দুশ্চিন্তায় মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১০ মার্চ ২০১৬, ১২:৩৯আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:২০

মাশরাফি ও তামিম টুর্নামেন্ট শুরুর আগেই কন্ডিশন নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর পরও দুশ্চিন্তা কাটছে না টাইগারদের শিবিরে। প্রথম রাউন্ডের বাকি আরও দুটি ম্যাচ। ধর্মশালাতে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাতে। ওই সময় ধর্মশালার তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রিতে অবস্থান করে। বাংলাদেশের শীতকালে সর্বনিম্ন গড় তাপমাত্রা থাকে ২০ থেকে ১৪’র মধ্যে। পরিসংখ্যান অনুযায়ী এতো কম তাপমাত্রায় খেলার অভ্যস্ততা বাংলাদেশের কখনোই নেই। তার ওপর এই স্টেডিয়াম অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উঁচুতে।
সবমিলিয়ে তাইতো আয়ারল্যান্ডের সঙ্গে ১১ তারিখের ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কিত মাশরাফি! তার মতে, ‘এই ম্যাচের চেয়ে আরও চ্যালেঞ্জিং হতে পারে আয়ারল্যান্ড। কারণ দিনের ম্যাচের চেয়ে রাতের ম্যাচের কন্ডিশন পুরোই আলাদা। আরও কঠিন হওয়ার খুব ভালো চান্স আছে।’

রাতের ম্যাচ বলে কিছুটা শঙ্কিত হলেও প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাসের মাত্রাটাই বেশি থাকছে মাশরাফির। বুধবার ডাচদের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে মাশরাফি। তাইতো মাশরাফির কণ্ঠে আত্মবিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো। এই ভালো অনুভূতি নিয়ে নামতে পারলে ভালো কিছু করার তাড়না থাকবে। আমি মনে করি ভালো ম্যাচ হবে। আয়ারল্যান্ড আমাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছে, টি-টোয়েন্টি অনেক খেলেছে।

আবহাওয়ার চিন্তা সঙ্গে যোগ হয়েছে উইকেটের চিন্তাও। উইকেট দেখে যেভাবে পরিকল্পনা করা হয়েছে; সেভাবে উইকেট তার কারিশমা দেখাতে পারেনি। তাইতো আক্ষেপ ঝড়েছে মাশরাফির কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম উইকেট দ্রুতগতির ও বাউন্সি হবে। কিন্তু আসলে দেখলাম উইকেট মন্থর ছিল। শট খেলা খুব কঠিন ছিল আজকে। আমরা যে ভাবনা নিয়ে এসেছিলাম বা এখানে এসে যা দেখেছি, আজকের পরিস্থিতি তার চেয়ে আলাদা ছিল।’

তামিমের কণ্ঠে প্রায় একই সুর। কিছুটা সমস্যা দেখা দিয়েছিল শুরুতে রান তুলতে। বেশ কষ্ট হচ্ছিল বলেও জানান তামিম। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ততটা সহজ ছিল না। শুরুতে বল হোল্ড করা শুরু করছিল। স্পিনাররা বোলিংয়ে আসার পর বল স্পিন করছিল। এ ধরনের উইকেটে শুরুতে কিছু সময় নিতে হয়। সেট হয়ে বিগ শট খেলাই ভালো। আমি সেটাই করছিলাম। দীর্ঘসময় ক্রিজে থাকতে চাচ্ছিলাম। শান্ত থেকে ব্যাটিং করছিলাম। জোরের ওপর না খেলে টাইমিং করছিলাম। সব মিলিয়ে আমি বলবো এই ধরনের উইকেটে রান তোলা কঠিন।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম