নারায়ণগঞ্জে আবার শুরু হচ্ছে ব্যাচভিত্তিক ক্রিকেট উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৪, ১৭:৪৬আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৭:৪৬

নারায়ণগঞ্জ জেলায় আবার শুরু হতে যাচ্ছে ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। প্রাক্তন ছাত্রদের ১০টি ব্যাচ নিয়ে হবে এবারের আসর। মাদার প্রিন্ট এনএসবিসি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ মাঠে গড়াবে আগামী ১২ জুলাই। নারায়ণগঞ্জ ক্লাবে এই আসরের ট্রফি, জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে। 

এসএসসি ১৯৯৪ থেকে ২০০৩ ব্যাচ পর্যন্ত ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দল যাবে সেমিফাইনালে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর মাদার প্রিন্টের স্বত্বাধিকারী ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সহসভাপতি এস এম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-স্পন্সর মাইক্রোসফট ইলেকট্রনিক্সের প্রকৌশলী আমিনুজ্জামান, কো-স্পন্সর পার্পল কনস্ট্রাকশনের শেখ তানভীর ইমাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম, নারায়ণ চন্দ্র সাহা (তপু), জুয়েল হোসেন মনা ও রফিকুল হাসান রিপন। 

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসীরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কোরআন তেলাওয়াত পাঠ করেন ২০০০ ব্যাচ এর লিমন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব  সুমন ভূঁইয়া। ট্রফি ও জার্সি উন্মোচন শেষে কেক কাটা হয়। পরে টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন বিপ্লব হোসেন বিপু। ড্রতে গ্রুপ ‘এ’ তে রয়েছে ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৯, ২০০০ ও ২০০৩ ব্যাচে এসএসসি পাস করা প্রাক্তন ছাত্ররা। গ্রুপ ‘বি’ তে রয়েছে ১৯৯৪, ১৯৯৭, ১৯৯৮, ২০০১ ও ২০০২ ব্যাচ। নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা এলাকার দুটি মাঠে ক্রিকেট টুর্নামেন্টটি হবে।

এর আগে ২০২২ সালে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল ১৯৯৭ ব্যাচের ছাত্রদের নিয়ে গড়া এনএসআরসি ৯৭ দল। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটু ব্যাচভিত্তিক এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান