টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্বে কে, জানালেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১৭:৫৫আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৭:৫৫

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ রবিবার নিশ্চিত করলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাই ভারতকে নেতৃত্ব দিবেন। তার বিশ্বাস, আগামী বছর ভারত আরও দুটি আইসিসি ট্রফি জিতবে।

রোহিতের নেতৃত্বে অন্তত আরও এক বছর ভারত ঝলক দেখাবে মনে করেন জয় শাহ। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করলেন তিনি।

বিসিসিআই সচিব জানান, গত বছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হার তাঁতিয়ে দিয়েছিল ভারতকে। সেই ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস গড়েছে রোহিতের দল। জয় শাহ আরও বলেন, এই বিশ্বকাপ যে ভারত জিতবে আরও আগেই তিনি বলেছিলেন।

বিসিসিআইর প্রকাশিত এক ভিডিওতে জয় শাহ বলেছেন, ‘১০ ম্যাচ জেতার পর ২৩ নভেম্বর আমরা হৃদয় জিতেছিলাম, যদিও কাপ জিততে পারিনি। আমি রাজকোটে বলেছিলাম, ২৯ জুন আমরা হৃদয় জিতবো এবং কাপও, বারবাডোজে পতাকা পুঁতবো। এবং আমাদের অধিনায়ক সেখানে পতাকা পুঁতেছে।’

রোহিতের ওপর আস্থা রাখার কথা বলেছেন এই কর্মকর্তা, ‘এই জয়ের পর আসন্ন আইসিসি ইভেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হবে।’

বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। জয় শাহ আগেই নিশ্চিত করেন, এই তিন সিনিয়র খেলোয়াড় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। আগামী বছর পর্যন্ত টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্বে থাকবেন রোহিত।

জুলাইয়ের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে বিশ্বকাপ তারকারা মাঠে ফিরবেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম