রেকর্ড বই ওলটপালট করে ভারতকে সিরিজে ফেরালেন অভিষেক

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ২০:২৩আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২০:২৩

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৪ ঘণ্টার ব্যবধানে আরেকবার মাঠে নেমে স্বাগতিকদের উড়িয়ে দিলো তারা, রেকর্ড বই ওলটপালট করে সামনে থেকে অবদান রেখেছেন অভিষেক শর্মা। এই ওপেনারের একাধিক কীর্তিতে জিম্বাবুয়ের সামনে ২৩৪ রানের পাহাড় গড়ে সফরকারীরা। তারপর ১৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট করে জিতেছে তারা। ১০০ রানে জিতে সিরিজে ১-১ এ সমতা ফেরালো ভারত।

ইনিংসের দ্বিতীয় ওভারে শুবমান গিলকে (২) আউট করে আগের দিনের স্মৃতি ফেরান ব্লেসিং মুজারাবানি। কিন্তু তাদের কপালে ভাঁজ ফেলে দেয় ভারতের দ্বিতীয় উইকেটে জুটি গড়া অভিষেক ও রুতুরাজ গায়কোয়াড়।

অভিষেকে ডাক মারা অভিষেক ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ বলে চারটি চার ও তিন ছয়ে করেন হাফ সেঞ্চুরি। ফিফটি ছুঁয়ে বিধ্বংসী রূপে সামনে আসেন তিনি। ভারতীয় ওপেনার ৪৬ বলে ৭ চার ও ৮ ছয়ে করেন সেঞ্চুরি, মানে পরের পঞ্চাশ করতে খেলেছেন মাত্র ১৩ বল! ১৪তম ওভারে টানা তিন ছক্কা মেরে একশ ছোঁন তিনি।

ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করেন অভিষেক। তাছাড়া সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে প্রথম শতক হাঁকানোর কীর্তি গড়লেন তিনি, লাগলো মাত্র ২ ম্যাচ। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে গড়া রেকর্ডটি তার কাছে হারালেন দীপক হুদা। এছাড়া চতুর্থ সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে তিন অঙ্কের ঘরে রান করলেন ২৩ বছর ৩০৭ দিন বয়সী অভিষেক। 

সেঞ্চুরি করার পরের বলে ওয়েলিংটন মাসাকাদজার শিকার হন অভিষেক। ৪৭ বলে ৭ চার ও ৮ ছয়ে তার করা ১০০ রান জিম্বাবুয়ের বিপক্ষে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান।

১৩৭ রানে জুটি ভেঙে যাওয়ার পর রুতুরাজ ৪৮ রানে জীবন পান ব্রায়ান বেনেটের হাত ফসকে। সৌভাগ্যে টিকে থাকা এই ব্যাটার আরও বড় ঝড় তোলেন। ৩৮তম বলে চার মেরে ফিফটি করেন তিনি। ১৮তম ওভারে ২০ রান তুলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ সংগ্রহ এনে দেন রুতুরাজ। শেষ দুই ওভারে সফরকারীরা তোলে ১৬ ও ২১ রান। শেষ ১০ ওভারে রেকর্ড ১৬০ রান তোলে ভারত।

রিংকু সিংকে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে ইনিংস শেষ করেন রুতুরাজ। ৪৭ বলে ১১ চার ও ১ ছয়ে ৭৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ২২ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৮ রানে অপরাজিত থেকে রিংকুও নিজেকে চেনান।

২ উইকেটে ২৩৪ রান করে ভারত, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে যা কোনও দলের সর্বোচ্চ। এর আগের রেকর্ড ছিল ২২৯ রান করা অস্ট্রেলিয়ার। 

এরপর বল হাতে আরও ভয়্ঙ্কর ভারত। রান পাহাড়ে চড়তে গিয়ে ওয়েসলি মাধেভেরে (৪৩) ও লুক জংবে (৩৩) ছাড়া আর কোনও ব্যাটার সেভাবে ভূমিকা রাখতে পারেননি। তৃতীয় সেরা ২৬ রান করেন বেনেট।

মুকেশ কুমার ও আবেশ খান তিনটি করে উইকেট নিয়ে ভারতের বড় জয়ে অবদান রাখেন। আগের দিন চার উইকেট পাওয়া রবি বিষ্ণয় পান দুই উইকেট। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম