মেজর লিগ ক্রিকেটের অভিষেকে ব্যাট হাতে রান পেলেও ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচেও লস অ্যালেঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ব্যাটিংয়ে ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন। সোমবার স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ২৬ বলে ৬ চারে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেছেন। কিন্তু বল হাতে খরুচেই থাকলেন তিনি! ২ ওভারে ২৭ রান দিয়ে পাননি কোনও উইকেট! বল হাতে তিনটি ছক্কা ও একটি চার খেয়েছেন।
আগের দিন জিততে পারলেও এদিন ৬ উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলস। শুরুতে ৬ উইকেটে ১৬৫ রান তুলে তারা। সাকিবের ৩৫ রান ছাড়াও ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০* রানের ঝড়ে অবদান রাখেন আন্দ্রে রাসেল। ওপেনিংয়ে জেসন রয়ের ২৬। মিডল অর্ডারে ডেডিভ মিলার ২৪, নিতিশ কুমারের ব্যাট থেকে আসে ২০ রানের ইনিংস।
দুটি করে উইকেট নেন ব্রডি কাউচ, হারিস রউফ। জবাবে ৪ উইকেট হারানো স্যান ফ্রান্সিসকো ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের বিধ্বংসী ফিফটিতে ২৮ বল হাতে রেখে ম্যাচ জিতেছে। ফেরার আগে ৩৭ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৩ রান করেছেন অ্যালেন। ম্যাচসেরাও ছিলেন তিনি। ম্যাথু শর্ট ২৬ বলে ৩টি চার ও ৫ ছক্কায় করেন ৫৮।
লস অ্যাঞ্জেলসের য়ে ৩৬ রানে তিনটি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন। ৩৯ রানে একটি নেন সুনীল নারিন।









