ইতিহাস পাল্টে জুনের সেরা ভারতের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১৬:০৯আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬:০৯

১১ বছর পর কোনও ট্রফি জিতেছে ভারত। এই আনন্দে গোটা দেশটা আনন্দে ভাসছে। ভারতবাসীর জন্য আরও একটি খুশির উপলক্ষ এনে দিয়েছেন ভারতীয় দুই ক্রিকেটার জসপ্রীত বুমরা ও স্মৃতি মান্ধানা। এই দুই ক্রিকেটার জুন মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

২০২১ সালে মাস সেরার পুরস্কার চালু করে আইসিসি। এবারই প্রথম নারী ও পুরুষ ক্যাটাগরিতে একই দেশের দুই ক্রিকেটার সেই তালিকায় জায়গা করে নিয়েছেন।

আইসিসির মাস সেরা ক্রিকেটারের তালিকায় ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, পেসার জসপ্রীত বুমরা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইংল্যান্ডের মায়া বুশিয়ের, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নে ও ভারতের স্মৃতি মান্ধানা।

যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে বুমরার। ভারতের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ছিল এই ডানহাতির। গত মাসের বৈশ্বিক আসরে মাত্র ৮.২৬ গড় ও ওভারপ্রতি ৪.১৭ রান খরচায় ১৫ উইকেট শিকার করেছেন তিনি। ফাইনালে অবিশ্বাস্য বোলিং করে ১৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন ভারতীয় এই পেসার। এবার জিতলেন জুনের সেরা ক্রিকেটারের পুরস্কারও। 

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় বুমরাহ বলেছেন, ‘আমি জুন মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আনন্দিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় কয়েক সপ্তাহ অতিবাহিত করার পর, এটি আমার জন্য একটি বিশেষ সম্মান। দল হিসেবে আমাদের উদযাপন করার জন্য অনেক কিছু আছে, এবং ব্যক্তিগত ভাবে এই সাফল্য আমাকে আনন্দিত করছে। টুর্নামেন্টে আমরা যেভাবে পারফরম্যান্স করে ট্রফি জিতেছে সেটি অবিশ্বাস্য। আজীবন এই স্মৃতি আমার স্মরণ থাকবে।’

বুমরার সাথে মনোনীত হয়েছিলেন রোহিত ও রহমানউল্লাহ। মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর প্রতিদ্বন্দ্বী দুই ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বুমরা বলেছেন, ‘আমি আমার অধিনায়ক রোহিত শর্মা এবং রাহমানউল্লাহ গুরবাজকে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাতে চাই।’

স্মৃতি মান্ধানা। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত নারী দল ওয়ানডে সিরিজ জিতেছে। এই সিরিজ জয়ের নায়ক স্মৃতি মান্ধানা। তিনিও জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্মৃতি দারুণ ব্যাটিং করেছেন। দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যে ম্যাচে সেঞ্চুরি মিস করেছিলেন, সেই ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৯০ রানের ইনিংস। সবমিলিয়ে তিন ম্যাচে তার রান ৩৪৩। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর স্বাভাবিক ভাবেই মাস সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

স্মৃতি তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি সত্যিই আনন্দিত, আইসিসি আমাকে জুনের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে। দল যেভাবে পারফর্ম করেছে তাতে আমি সত্যিই খুশি এবং অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমরা ওডিআই এবং টেস্ট সিরিজ জিতেছি এবং আশা করি আমাদের ফর্ম ধরে রাখতে পারবো এবং ভারতের হয়ে ম্যাচ জিততে আরও অবদান রাখতে মুখিয়ে আছি।’

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম