অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অ্যাটকিনসনের জাঁকালো অভিষেক

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৪, ০০:৩৯আপডেট : ১১ জুলাই ২০২৪, ০০:৩৯

তোমার হলো শুরু, আমার হলো সারা- জিমি অ্যান্ডারসন তার নবীন সতীর্থ গাস অ্যাটকিনসনকে উদ্দেশ্য করে এমনটা বলতেই পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে টেস্ট ক্রিকেটের ইতি টানতে যাচ্ছেন অ্যান্ডারসন। তার বিদায়ী টেস্টে ইংলিশ পেসার অ্যাটকিনসনের হলো অভিষেক। আর এমন উপলক্ষ জাকজমকপূর্ণভাবে রাঙালেন অ্যাটকিনসন। তার আগুন বোলিংয়ে প্রথম দিন শেষে চালকের আসনে ইংল্যান্ড।

লর্ডসে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। এই টেস্টে অভিষেক হয়েছে দুই দলের তিন ক্রিকেটারের। ইংলিশ পেসার অ্যাটকিনসন ছাড়াও প্রথমবার টেস্ট খেলতে নেমেছেন উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্যাপ পান ওপেনার মিকাইল লুইজও।

ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ক্যারিবিয়রা প্রথম দশ ওভারে অনায়াসেই কাটিয়ে দিয়েছিল। অভিষিক্ত লুইজ ও ক্রেইগ ব্র্যাথওয়েট মিলে দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন। ১১তম ওভারে শুরু হয় অ্যাটকিনসনের জাদুকরী স্পেল। এরপর একের পর এক ক্যারিবিয়ান ব্যাটারদের সাজঘরে ফেরাতে থাকেন। একে একে তুলে নেন ৭ উইকেট। তার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে মাত্র ৪১.৪ ওভারে ১২১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। সর্বোচ্চ ২৭ রান আসে অভিষিক্ত লুইজের ব্যাট থেকে। 

ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে ৭ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। এর আগে ১৯৯৫ সালে জেরাল্ড কর্ক ৪৩ রানে নিয়েছিলেন সাত উইকেট। আজ অ্যাটকিনসন নিলেন ৪৫ রানে সাত উইকেট। অভিষেক টেস্টে ৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন আলবার্ট এডউইন ট্রট। মোট আটজন বোলার অভিষেক ৮ উইকেট নিয়েছেন। বুধবার লর্ডসে অ্যাটকিনসন ছাড়া অ্যান্ডারসন, ক্রিস ওকস ও বেন স্টোকস প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

ক্যারিবিয়ানদের ১২১ রানে থামিয়ে দিয়ে ইংল্যান্ড প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮৯ রান। দিনশেষে তারা এগিয়ে ৬৮ রানে।  জ্যাক ক্রলি (৭৬) ও ওলি পোপ (৫৭) শক্ত হাতে উইন্ডিজ বোলারদের ওপর ছড়ি ঘোরান। ক্রিজে আছেন জো রুট (১৫) ও হ্যারি ব্রুক (২৫)।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক