জুলাইয়ের শেষ দিকে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তার আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের ব্যর্থতার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে অবদান রাখতে চান তিনি, ‘খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা সব সময়ই আমার সর্বোচ্চটা পাবে। আমি সব সময় দলের সহায়তায় এবং নেতৃত্বগুণ দিয়ে পাশে থাকবো।’
হাসারাঙ্গার বদলি কারও নাম ঘোষণা করেনি লঙ্কান বোর্ড। ওয়ানডে অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিস দায়িত্বে রয়েছেন। টেস্টে রয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
মূলত অন্তর্বর্তী কোচ হিসেবে সনাথ জয়াসুরিয়ার নাম ঘোষণার একদিন পরই ওয়ানিন্দু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।









