ভালো আছেন নাফিস ইকবাল, জানালেন নিজেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৪, ০০:৪৯আপডেট : ১২ জুলাই ২০২৪, ০০:৪৯

স্ট্রোক করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। এরপর চট্টগ্রাম থেকে গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রবিবার পাঠানো হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখান থেকেই নিজের শারীরিক অবস্থার খবর জানালেন নাফিস। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সামাজিকমাধ্যমে নাফিস লিখেছেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি...। আলহামদুলিল্লাহ।’

নাফিস ইকবালের ফেসবুক পোস্ট

গত শুক্রবার প্রাথমিক স্ক্যানের পর জানা যায়, নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো এক ধরনের সমস্যা হয়েছে। তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়। সেদিন বিকালে তাকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানকার ডাক্তাররা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন সাবেক এই ওপেনারের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ তার মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধেছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)। তবে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এর সমাধান সম্ভব বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম